চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ ছবিতে পপি-শান্ত-ঋত্বিকা

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:০৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

মন যেখানে হৃদয় সেখানে, সন্তান আমার অহংকার, সমাধি, জন্ম তোমার জন্য’র মতো সুপারহিট সব ছবির নির্মাতা শাহীন সুমন নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘গ্যাংস্টার’। মাল্টিকাস্টিংয়ের এই ছবিতে অভিনয় করবেন ঢাকা, কলকাতার বেশ কয়েকজন তারকা।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা শাহীন সুমন জানিয়েছেন, ‘গ্যাংস্টার’ ছবিতে এখন পর্যন্ত বেশ কয়েকজন চিত্রতারকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে আছেন চিত্রনায়িকা পপি, শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

শাহীন সুমন বলেন, আন্ডারওয়ার্ল্ডে যা যা হয় ওই গল্পই ফুটে উঠবে ‘গ্যাংস্টার’ ছবিতে। এখানে কোনো নকলের অস্তিত্ব থাকবে না। গল্পই আমি তৈরি করেছি। অ্যাকশন, থ্রিলার স্বাদের ছবি হবে  ‘গ্যাংস্টার’। ফেব্রুয়ারির শুরুতেই শুটিং শুরু হবে। দেশ ও দেশের বাইরেও শুটিং হবে।

‘গ্যাংস্টার’ ছবির জন্য পপি, শান্ত, ঋত্বিকা তিনজনকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানান শাহীন সুমন। তিনি বলেন, শান্ত খানের বিপরীতে থাকবেন ঋত্বিকা সেন। পপির বিপরীতে দেব অথবা আনিসুর রহমান মিলন যে কোনো একজনকে দেখা যাবে। দেবের সঙ্গে কয়েক দফায় আলাপ করেছি। ডেট মিলছে না। এজন্য আনিসুর রহমান মিলনের থাকার সম্ভাবনা বেশি। শিগগির এ বিষয়টি চূড়ান্ত হবে।

‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় প্রসঙ্গে পপি চ্যানেল আই অনলাইনের কাছে শুরুতে কিছু বলতে না চাইলেও পরে জানান, তার সঙ্গে এ ছবিটি নিয়ে আলাপ হয়েছে। তিনি কাজের সম্মতি জানিয়েছেন। শুটিং শুরুর আগে এর বেশি কিছুই জানাতে চাননা। তবে পরিচালক শাহীন সুমন বলেন, পপি ছবিটি করবে এটা কনফার্ম। তার সঙ্গে শান্ত-ঋত্বিকাও চূড়ান্ত।

গত ডিসেম্বরে ‘প্রেম চোর’ ছবি দিয়ে চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হন শান্ত খান। বর্তমানে তিনি শামীম আহমেদ রনির পরিচালনায় কলকাতার শ্রাবন্তীকে নিয়ে ‘বিক্ষোভ’ নামে আরেক ছবির শুটিং করছেন। তার তৃতীয় ছবি হতে যাচ্ছে ‘গ্যাংস্টার’।

Reneta

শান্ত খান বলেন, ছবিটি আমি করছি। আমার বিপরীতে থাকবে কলকাতার ঋত্বিকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এ ছবির জন্য আমার শিডিউল নেওয়া হয়েছে।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে কলকাতার ঋত্বিকা সেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, পরিচালকের সঙ্গে ‘গ্যাংস্টার’ নিয়ে কথা হয়েছে। আমি এই ছবির গল্প শুনেছি। সব ঠিকঠাক থাকলে আগামিতে বাংলাদেশের এই ছবিতে আমি অভিনয় করবো! বাকিটা পরিচালক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনঋত্বিকা সেনগ্যাংস্টারদেবপপিলিড বিনোদনশান্ত খানশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT