বলিউডের তিন খান শাহরুখ, আমির এবং সালমাননে টপকে শীর্ষে গেলেন অক্ষয় কুমার। ভার্সেটাইল এই অভিনেতা এখন বিশ্বের নামীদামী তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন। অক্ষয়ের আরও পরে বলিউডের সালমান খানের নাম।
সম্প্রতি প্রভাবশালী ফোর্বস পত্রিকায় প্রকাশিত দেশের সবচেয়ে দামী সেলিব্রিটিদের প্রথম ১০০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার।
৭৬ নম্বরে রয়েছেন খিলাড়ী খ্যাত এই অভিনেতা। সেখানে সালমান খান রয়েছেন অনেক পড়ে ৮২ তে। কিন্তু শাহরুক এবং আমির খান নাম পাওয়া যায়নি। ২০১৭ তে শাহরুখ এই তালিকায় ছিলেন ৬৫তম স্থানে। সেখানে ২০১৮ তালিকা থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলিউড বাদশাহের নাম।
তালিকায় সবার শীর্ষে রয়েছে আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদারের নাম। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অভিনেতা জর্জ ক্লুনি।
এ ছাড়া প্রখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ১০, পপ তারকা কেটি পেরি ১৯, টেনিস খেলোয়াড় রোজর ফেদেরার ২৩ নম্বর স্থানে আছেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, ৫০ বছর বয়সী অভিনেতা অক্ষয় কুমার এ বছর সাড়ে চার কোটি মার্কিন ডলার আয় করেছেন। ভারতীয় রুপিতে যা প্রায় ৩০৭ কোটি। অথচ অক্ষয় কুমার কিন্তু শাহরুখ বা সালমান খানের মত কয়েক হাজার কোটি টাকার বাজেটের ছবিতে খুব কমই কাজ করেছেন।
‘টয়লেট এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’–এর মত সামাজিক সচেতনতা মূলক ছবিতেই বেশি অভিনয় করেন অক্ষয়। সেগুলোর সবকটিই বক্স অফিসে সাফল্য পেয়েছে।
এছাড়াও একাধিক নামী–দামী ব্র্যান্ডের প্রমোশন করেন তিনি। তাতেই বছরে যা রোজগার করেন তাতে শাহরুখ, সালমন পিছনে পড়ে গেছেন।








