চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের সঙ্গে পলকের এক ঝলক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর একই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা নিতে হাজির ছিলেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান!

এমন আয়োজনেই এক ফাঁকে বলি তারকা শাহরুখের সঙ্গে এক ঝলক সাক্ষাৎ হয়েছিলো জুনাইদ আহমেদ পলকের। আর তখনি বলিউড বাদশার সঙ্গে মুহূর্তটাকে ধারন করতে একটি সেলফি নেন পলক। পরবর্তীতে যা নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি।

দীর্ঘদিন ধরেই শিশু ও নারী অধিকার সুরক্ষায় কাজ করেছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মির ফাউন্ডেশন’। এই বিশেষ কাজে তার সম্পৃক্ততা থাকার স্বীকৃতিস্বরূপ ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় শাহরুখকে। সম্মাননা নিতেই সম্প্রতি সুইজারল্যান্ড গিয়েছিলেন তিনি। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক। আর দেখা হওয়ার পর শাহরুখের সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে তিনি লিখেন, ‘আমার প্রিয় একজন অভিনেতা শাহরুখ খানের সঙ্গে। ছবিটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা।’

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২৪ তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন বসে সুইজারল্যান্ডের দাভোসে। যেখানে শাহরুখ খান ছাড়াও পুরস্কৃত হয়েছেন বিখ্যাত গায়ক ও সুরকার স্যার এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পলকশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT