বেশ কয়েক বছর আগে এক অনুষ্ঠানে এসে পুরনো গল্প শোনাচ্ছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি জানান এক মজার অভিজ্ঞতার কথা। বিমানবন্দরে তাকে অক্ষয় ভেবে ভুল করেছিলেন এক ভক্ত। তিনিও এরপর ঘটিয়েছেন মজার এক কাণ্ড।
বিমানবন্দরে এক ভক্ত অটোগ্রাফ নেয়ার জন্য শাহরুখের পেছনে পেছনে আসছিলেন। বিমান ছাড়ার সময় হয়ে যাচ্ছিল। ছুটছিলেন অভিনেতা। অটোগ্রাফ আর ছবি তোলার আবদারে সেই নারী ভক্তও ছুটছেন শাহরুখের পেছনে পেছনে। ‘দেরী হয়ে যাচ্ছে’ বলার পরেও নাছোড়বান্দা সেই ভক্ত। বিরক্ত হয়ে যাচ্ছিলেন শাহরুখ। তবুও চেক-ইন করার পরে বের হয়ে সেই ভক্তকে ডেকে নেন শাহরুখ। এরপরেই ঘটে মজার ঘটনা।
ছবি তুলে উৎফুল্ল সেই নারী বলে বসেন, ‘আমি আপনার ভীষণ ভক্ত। উফ অক্ষয় আমি আপনাকে খুবই ভালোবাসি।’ ভক্তের এমন কথায় হতবাক শাহরুখ। তবে বুঝতে দেননি। অটোগ্রাফ দেয়ার সময় শাহরুখ সই দিয়েছেন অক্ষয় কুমারের নামে। কারণ, ওই নারী মন ভেঙে দিতে ইচ্ছে করছিল না অভিনেতার।
View this post on Instagram








