স্পোর্টস

শাহরিয়ার নাফিস বরিশালের, পিটারসন চট্টগ্রামের

শাহরিয়ার নাফিস বরিশালের, পিটারসন চট্টগ্রামের

ঢাকা ডায়নামাইটসের হয়ে এবছর বিপিএলে খেলবেন বেশ কিছু দেশী ও বিদেশী খেলোয়াড়। নাবিল আজাদ, আবুল হোসেন রাজু, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সৈকত আলী, ইংল্যান্ডের ডেভিড সালোন, পাকিস্তানের সাজিব হাসান খেলবেন ঢাকার হয়ে।

সিলেট সুপার স্টারসের হয়ে খেলবেন নাজমুল হাসান অপু, জুনায়েদ মোসাদ্দিকী, নাজমুল হাসান মিলন, কাজী নুরুল হাসান সোহাগ, মোহাম্মদ শহীদ, ইংল্যান্ডের জাসোয়া ককস এবং পাকিস্তানের সোহেল তানভীর।

চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলবেন সাইদ আজমল, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, সাউথ আফ্রিকার রবিন পিটারসন, শফিউল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস ও নাহিদ ইসলাম।

রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের মো, নবীন, ফরহাদ রেজা, আবু জাহিদ চৌধুরী রাহী, পাকিস্তানের ওহাব রিয়াজ, মুরাদ খান, মোক্তার আলী এবং সাকলাইন সজীব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা, এবং ওয়েস্ট ইন্ডিজের অন্ড্রে রাসেল।

বরিশাল বুলসের হয়ে লড়বেন পাকিস্তানের মোহাম্মদ সামি, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, পাকিস্তানের ইমাত ওয়াসিম, রনি তালুকদার, তাইজুল ও শাহরিয়ার নাফিস আহমেদ।

শুরু হয়েছে বিপিএল থ্রি’র নিলামের আনুষ্ঠানিকতা। রাজধানীর ব্লু ওয়াটার
রেডিসনে সকাল ১১টা থেকে শুরু হয় রুদ্ধদ্বার এ লটারি পর্ব। বিসিবির সভাপতি
নাজমুল হাসান পাপন এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। বিপিএলে আইকন খেলোয়াড়
পাবেন ৩৫ লাখ টাকা। এ গ্রেডের খেলোয়াড়রা পাবেন ২৫ লাখ টাকা। বি গ্রেডের
খেলোয়াড়রা পাবেন ১৮ লাখ টাকা। সি গ্রেডের খেলোয়াড়রা পাবেন ১২ লাখ টাকা। এবং
ডি গ্রেডের খেলোয়াড়রা পাবেন ৫ লাখ।

বিদেশী এ গ্রেডের খেলোয়াড়রা
পাবেন ৭০ হাজার মার্কিন ডলার, বি গ্রেডের খেলোয়াড় পাবেন ৫০ হাজার মার্কিন
ডলার, সি গ্রেডের খেলোয়াড় পাবেন ৪০ হাজার মার্কিন ডলার এবং ডি গ্রেডের
খেলোয়াড় পাবেন ৩০ হাজার মার্কিন ডলার।

বিষয়:বিপিএল বিপিএল থ্রি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…