হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
সোমবার সকালে কাতার এয়ারওজের একটি বিমান থেকে মোট ১০০টি স্বর্ণের বার উদ্ধার করতে পারলেও এর সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এয়ারপোর্ট কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সোহেল রহমান। তবে বিমানটিকে নিজেদের জিম্মায় নিয়েছে এয়ারপোর্ট কাস্টমস।








