চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালে নিষিদ্ধ সিগারেট, মেমরি কার্ড ও ওষুধ আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন রিপোর্ট: নিষিদ্ধ সিগারেট, মেমরি কার্ড ও ওষুধ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট, বিপুল পরিমাণ মেমরি কার্ড ও ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীলঙ্কা থেকে ফেরত পাঁচজন যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রীরা ৫নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয় এবং পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সাথে থাকা ৫ টি লাগেজ খুলে ৫০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট, ৩০০ পিস মেমরি কার্ড ও ৪০০ পাতা বিদেশি ঔষধ আটক করা হয়।

নিষিদ্ধ সিগারেট, মেমরি কার্ড ও ওষুধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মইনুল খান জানান, আটককৃত সিগারেট ২৫০টি মিনি কার্টনে ছিল। এসব সিগারেট কোরিয়ান ESSE Light ব্র্যান্ডের। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট; ঔষধ শিল্প প্রশাসনের অনুমতি ছাড়া বিদেশি ঔষধ ও বিটিআরসির অনুমতি ছাড়া মেমরি কার্ড আমদানি করা যায় না।

পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মইনুল।

ট্যাগ: শুল্ক গোয়েন্দা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতিরিক্ত রোহিঙ্গাদের জায়গা মিলছে ইউএনএইচসিআরের জরুরি আশ্রয়ে

পরবর্তী

সু চি’র বক্তব্যের সমালোচনায় যা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি’র বক্তব্যের সমালোচনায় যা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা

শিশু ছেলে প্রার্থনা করছে, দুর্গাপূজার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্ত্যলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT