চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্ত্রীয় বিধান মেনে আজ নবমী ও দশমী, কাল বিসর্জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। সতানত হিন্দু ধর্মাবলম্বীদের মহানবমী ও বিজয়াদশমী। তবে বিসর্জন হবে কাল শুক্রবার।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির বৃহস্পতিবার সকাল ৭টা ৩৩ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা হবে। আর সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন হবে। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান।

এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা শেষ হবে আজ। অবশ্য আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা সারাদিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। কারণ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার।

সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে, দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যান দেবী। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় মর্ত্যে এসেছিলেন, আর ফিরে যাবেন দোলায়।

এদিকে গতকাল রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশনে গতকাল সকালে কুমারীপূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়।

ভক্তরা ‘কুমারী দেবীর’ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রাণিজগতের কল্যাণ ও মঙ্গল কামনা করেন। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, সব নারীর মধ্যে মাতৃরূপের উপলব্ধি করতে কুমারীপূজার আয়োজন করা হয়।

ট্যাগ: বিজয়া দশমীমহানবমী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেসিডেন্ট পদে লড়বেন না জো বাইডেন

পরবর্তী

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

পরবর্তী

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

নাটোরে অভিনব বিদ্যুৎ উৎপাদন যন্ত্র আবিস্কার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT