চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাশ্বতের বদলে কেন অভিষেক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

সুজয় ঘোষের ২০১২ সালের ‘কাহানি’ ছবির মাধ্যমে ‘বব বিশ্বাস’ চরিত্রটির সঙ্গে পরিচিত হয়েছিল দর্শকরা। শাশ্বত চট্টোপাধ্যায় ঝড় তুলেছিলেন আলুথালু চেহারার, ঠাণ্ডা মাথার ভাড়াটে খুনি বব বিশ্বাস চরিত্রে।

৯ বছর পর আবার ফিরছে চরিত্রটি। তবে এবার শাশ্বত নয়, অভিষেক বচ্চনকে দেখা যাবে জনপ্রিয় এই চরিত্রে। শাশ্বতের জায়গায় অভিষেককে কেন নেয়া হল সেই কথা জানিয়েছেন সুজয় ঘোষ।

সুজয় ঘোষের মেয়ে দিব্যা অন্নপূর্ণা ঘোষের হাত ধরে ৩ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম জি ফাইভে আসছে ‘বব বিশ্বাস’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ট্রেলারে মোটা গোল ফ্রেমের চশমা, আঁচড়ানো চুল, ভোলাভালা লুকে দেখা গেছে অভিষেককে। তবে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নেটিজেনের একাংশের মধ্যে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। কারো মতে বব বিশ্বাসের চরিত্রে শুধুমাত্র শাশ্বত চট্টোপাধ্যায়কেই মানায়। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, এই চরিত্রে অভিষেক কী শাশ্বতের মতো অভিনয় করতে পারবেন?

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সুজয় ঘোষ বলেছেন, “শাশ্বতের তৈরি করা বব বিশ্বাসের পৃথিবী নতুন করে তৈরি করা অসম্ভব নয়। আমি যদি ছবি নির্মাণ করতাম তাহলে হয়তো শাশ্বতকে নিতাম, কিন্তু ছবিটি দিয়া নির্মাণ করছে। তাই এটি তার পছন্দ। এটি তার ভার্সন। আমরা নতুন ছবি তৈরি করতে চেয়েছি, যেখানে ‘কাহানি’র ববের চেয়ে আলাদা এক ববকে দেখা যাবে।”

তিনি আরও বলেন, “নির্মাতা সতর্কভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ আমরা ‘কাহানি’র চেয়ে আলাদা কিছু চাইছিলাম। বব বিশ্বাসকে নিয়ে এক নতুন পৃথিবী দেখাতে চেয়েছি যেখানে নতুন গল্প দেখানো হবে। একারণেই আমি ছবিটি পরিচালনা করছি না।’

নতুন ‘বব বিশ্বাস’ ছবির গল্পে দেখা গেছে, স্মৃতিশক্তি হারিয়েছেন বব। স্ত্রী, দুই ছেলে মেয়ে কাউকেই চিনতে পারছেন না। এমনকি তার পেশা যে মানুষ খুন করা সেটাও ভুলে গিয়েছেন। কিন্তু ববকে মনে করানোর দায়িত্ব নেন তারা যাদের হয়ে এক সময় খুন করার কাজ করেছেন তিনি। ফের অপরাধ জগতে ফেরেন বব বিশ্বাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনজি-ফাইভবব বিশ্বাসবলিউডশাশ্বত চট্টোপাধ্যায়হইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT