যশোরের শার্শার নিশ্চিন্তপুর সিআইজি সমিতির ডিপ টিউবঅয়েল থেকে স্বল্পমূল্যে পানি পাচ্ছেন কৃষক।
সিআইজি সমিতির মাধ্যমে বোরো ধান চাষের পানি পেয়ে লাভবান হচ্ছেন সদস্যরা। ধান চাষাবাদে কমে গেছে উৎপাদন ব্যয়ও।
এনএটিপি পেস-দুই প্রকল্পের আওতায় শার্শার কৃষকদের সমন্বয়ে একশ’ ১০টি সিআইজি সমবায় সমিতি গড়ে উঠেছে। সম্প্রতি নিশ্চিন্তপুর সিআইজি সমিতি কর্তৃপক্ষ ১১ লাখ টাকা ব্যয়ে একটি ডিপ টিউবঅয়েল স্থাপন করেছেন।
‘আগে প্রতি বিঘা ধানি জমিতে পানি দিতে খরচ হতো পাঁচ/ছয় হাজার টাকা। এখন মাত্র তিন হাজার টাকায় সমিতির ডিপ থেকে পানি পাচ্ছেন কৃষক।’
উপজেলা কৃষি অফিস জানায়, সিআইজি সমিতির সদস্য কৃষকদের চাহিদা অনুযায়ী তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত ও উৎপাদনমুখি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সিআইজি সমিতির মাধ্যমে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে










