আর্থিক ক্ষতির মধ্যে থাকা জাপানের ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানি শার্প’কে কয়েক বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে তাইওয়ানের মাল্টিন্যাশনাল কোম্পানি ফক্সকন। কোম্পানিটির প্রস্তাব নিয়ে দুই দিনের বোর্ড মিটিং শেষে ফক্সকনের প্রস্তাব গ্রহণ করে শার্প।
বিশ্বের অধিকাংশ আইফোনই ফক্সকন-এর। প্রাথমিকভাবে ৫.৩ বিলিয়ন ডলারের প্রস্তাবিত দর থেকে শেষ পর্যন্ত ৫.৯ বিলিয়ন ইউএস ডলারে শার্পকে অধিগ্রহণ করে ফক্সকন।
বৈশ্বিকভাবে ৫০ হাজার কর্মচারির বিশাল কোম্পানি শার্প টিভি, ট্যাবলেট, এবং ডিসপ্লে স্ক্রিণ তৈরি করে। জাপানের সরকার সমর্থিত বিনিয়োগ ফান্ড ইনোভেশন নেটওয়ার্ক কর্পসহ বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রস্তাবও বিবেচনায় ছিলো শার্পের।
তবে শার্পের ডিসপ্লে প্যানেলে ব্যবহৃত প্রযুক্তির কারণে অন্য দেশের মালিকানায় কোম্পানিটি হস্তান্তরের বিষয়ে শঙ্কা ছিলো জাপান প্রশাসনের।
ফক্সকন টেকনোলজি গ্রুপ নামে ব্যবসা করা হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রির অধীনে শার্পের শেয়ার ইস্যু করা হয়ে। হস্তান্তর ঘোষণার পর থেকে শার্প করপোরেশন নামেই তারা ব্যবসা পরিচালনা শুরু করেছে।






