চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারাপোভাকে ‘ওয়াক ওভার’ দিলেন সেরেনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন সেরেনা উইলিয়ামস। হাতের চোটের কারণে মারিয়া শারাপোভার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচের আগে নাম তুলে নেন মার্কিন কৃষ্ণকলি। ওয়াকওভার পেয়ে পরের পর্বে গেছেন রুশ সুন্দরী। সেরেনার ছিটকে যাওয়ার দিনে শেষ আটে উঠেছেন রাফায়েল নাদাল।

সন্তান জন্মের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশ নেন মার্কিন টেনিস তারকা সেরেনা। তাকে ঘিরে সমর্থকদের বাড়তি আকর্ষণ ছিল। পাশাপাশি নিজের রেকর্ড ধরে রাখার চাপও ছিল এ তারকার উপর।

কোর্টে ফিরে দারুণ ছন্দে ছিলেন সেরেনাও। পরপর দুই ম্যাচ লড়াই করে জিতে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ওঠেন। প্রথম রাউন্ডে ক্রিস্টিনা প্লিসকোভাকে হারান। তৃতীয় রাউন্ডে সেরেনা জেতেন অ্যাশলে বার্টির বিরুদ্ধে। এর আগে তিনবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা। কিন্তু এবার মাঝপথ থেকেই সরে যেতে হল।

গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনবারের রোলাঁ গারোঁ চ্যাম্পিয়ন সেরেনা। তারপর এটাই সাবেক এক নম্বর তারকার গ্র্যান্ডস্লামের কোর্টে নামা। ফলে ৪৫৩ র‌্যাঙ্কিং থেকে অবাছাই হিসেবে ফরাসি ওপেনে নামেন এ মার্কিনি।

চলতি বছর মাত্র চারটি ম্যাচ খেলেছেন সেরেনা। অন্যদিকে দু’বারের চ্যাম্পিয়ন শারাপোভা ফরাসি ওপেনে অবাছাই হিসেবে কোর্টে নামেন। ২০১২ ও ২০১৪ চ্যাম্পিয়ন রুশ সুন্দরীকে গত বছর ওয়াইল্ড কার্ড দিতে অস্বীকার করায় রোলাঁ গারোঁয় কোর্টে নামেননি। ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় ১৫ মাস নিষিদ্ধ থাকার পর কোর্টে ফিরলেও পুরনো মাশার সেরা ফর্মে দেখা যায়নি।

২০০৪’র পর সেরেনাকে হারানোর স্বাদ পায়নি শারাপোভা। তাই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে সেরেনা-শারাপোভা দ্বৈরথ নিয়ে টেনিস দুনিয়ায় উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেই লড়াইয়ের স্বাদ থেকেই বঞ্চিত হল টেনিস দুনিয়া।

Reneta

অন্যদিকে, সরাসরি সেটে জিতে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। যদিও সোমবার শেষ ষোলোর তৃতীয় সেটে বেশ ঘাম ঝরাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নকে।

জার্মান অবাছাই ম্যাক্সিমিলিয়ানো মার্টেরারের বিরুদ্ধে ৬-৩, ৬-২, ৭-৬(৭-৪) গেমে জিতে শেষ আটের টিকিট পান স্প্যানিশ তারকা। সেমিফাইনালে ওঠার পথে নাদালের সামনে এখন আর্জেন্টিনার শোয়ার্জম্যান বাধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরাসি ওপেনমারিয়া শারাপোভাসেরেনা উইলিয়ামস
শেয়ারTweetPin

সর্বশেষ

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT