চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামি এবার আকসু’র তদন্তের মুখে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়!’ -মোহাম্মদ শামির অবস্থা এখন সেই অভাগার মতই। বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ এসেছে স্ত্রী হাসিন জাহানের থেকে। তার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি স্থগিত হয়ে আছে। ভারতীয় এই পেসার পেলেন আরও একটি দুঃসংবাদ। অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে শামির বিরুদ্ধে তদন্তে নামছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন উইং (আকসু)।

শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের টেলিফোন কথোপকথনের একটি অংশ হাতে এসেছে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের (সিওএ)। তাদের দুজনের কথায় এক পাকিস্তানি নারী এবং মোহাম্মদ ভাই নামের এক ব্যক্তির প্রসঙ্গ উচ্চারণ হয়েছে কয়েকবার।

বক্তব্যে এসেছে ইংল্যান্ডের বাসিন্দা মোহাম্মদ ভাইয়ের অনুরোধে সেই পাকিস্তানি নারীর শামির হাতে অর্থ তুলে দিয়েছেন। যে লেনদেন হয়েছে দুবাইয়ে। সাউথ আফ্রিকা সফর শেষে দেশে না ফিরে সরাসরি দুবাইয়ে গিয়েছিলেন শামি। সেখানেই লেনদেন। কেন গিয়েছিলেন সেটি নিয়েই তদন্তে নামছে আকসু।

আকসু প্রধান নিরাজ কুমার তদন্তের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী সপ্তাহেই শামির বিরুদ্ধে তদন্তে শুরু করবে আকসু।

শামির বিপদ কেবল এখানেই থেমে নেই। তিন বিদেশি নারীর সঙ্গে তার সম্পর্কের প্রমাণ এসেছে পশ্চিমবঙ্গ গোয়েন্দাদের হাতে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তিন নারীর সঙ্গে শামির বিভিন্ন ছবি পাওয়া যাচ্ছে। তবে শামির দাবি, অনেক দেশে অনেক ভক্তই ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন। এখন সেই ছবি দিয়েই শামিকে বিপদে ফেলার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ শামি
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT