চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামসুর-তাইজুলে দাপটেই জিতল মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
শামসুর রহমান

শামসুর রহমান

হার দিয়েই শুরু হয়েছিল মোহামেডানের চলতি ঢাকা প্রিমিয়ার লিগ মিশন। পরের ম্যাচে তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেলেও তৃতীয় ম্যাচে ফের হার। নিয়মিত অধিনায়ক তামিম সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের জন্য দেশ ছাড়লে নেতৃত্বের ভার বর্তায় রকিবুল হাসানের কাঁধে। দলের সেরা তারকাকে ছাড়াই এরপর মোহামেডান টানা দুই জয় তুলে নিয়েছে। রোববার ভিক্টোরিয়াকে ৭ উইকেটে হারিয়েছে মতিঝিল পাড়ার দলটি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ভিক্টোরিয়ার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি মোহামেডান বোলাররা। ১০ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। ৮ ওভারে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার তাইজুল ইসলাম। ব্যাটসম্যান থেকে বোলার বনে যাওয়া শামসুর রহমানও ১০ ওভার হাত ঘুরিয়েছেন। তাতে ৩০ রানে ২ উইকেট তার।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরেছেন ওপেনার সৈকত আলী। আরেক ওপেনার রনি তালুকাদারও ১৯ রানের বেশি আগাতে পারেননি। তবে মোহামেডানকে পথ হারাতে দেননি শামসুর। বল হাতে দুর্দান্ত দিনটি ব্যাটও প্রতিফলিত করেছেন। অপরাজিত ৭৪ রান করে দলকে জিতিয়েই ফিরেছেন। ৩ উইকেটে ১৫৮ রান তুলে ২০ ওভার হাতে রেখেই জয়ে নোঙর ফেলে মোহামেডান।

টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে মোহামেডান। ব্যাটে-বলে ভূমিকা রেখে ম্যাচ সেরা শামসুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT