কবি লেখক ও সাংবাদিক আনিসুল হক বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়োন্টি দলের অধিনায়ক মাশরাফি মর্তুজাকে নিয়ে একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
আনিসুল হক লিখেছেন
শাবাশ নায়ক
নড়াইলের চিত্রা নদী বর্ষাকালে বিস্ফারিত
ওই ছেলেটা দুষ্টু ভীষণ ঘূর্ণি জলে ঝাঁপ মারিত।
বাইক নিয়ে ঘুরত শহর সঙ্গে হাওয়া ঘুরত যা,
সেই হাওয়াটা বিশ্বজুড়ে হাঁকছে—‘নায়ক মুর্তজা!’
হাঁটুর কাছে জখম ভারি সাতটি ভীষণ সার্জারি
তবুও ছেলে ছুটছে ভীষণ মাঠে শাসন তার জারি।
১৬ কোটির স্বপ্ন ছিল করছে ছেলে মূর্ত যা
আমরা বলি—শাবাশ নায়ক মাশরাফি বিন মুর্তজা!






