চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবানা নয়, নির্বাচনে প্রার্থী হচ্ছেন তার স্বামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A
কেশবপুরে শাবানা ও ওয়াহিদ সাদিক...

কেশবপুরে শাবানা ও ওয়াহিদ সাদিক...

বেশকিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন এক সময়ের তারকা অভিনেত্রী কিংবদন্তী শাবানা। শোনা গিয়েছিলো তার স্বামী ও প্রখ্যাত প্রযোজক ওয়াহিদ সাদিকের নাম ও। বিশেষ করে গেল নির্বাচনের আগে এমন গুঞ্জন প্রকট হলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে দেখা যায়নি তাদের।

ওয়াহিদ সাদিক ও শাবানার বাড়ি কেশবপুর (যশোর-৬)। সম্প্রতি এই আসনটির সাংসদ ইসমাত আরা সাদেকের প্রয়াণের পর ২৮ জানুয়ারি জাতীয় সংসদে এই আসনটি শুন্য ঘোষণা করা হয়। শিগগির হতে পারে উপনির্বাচন। তাই আবারও আলোচনায় উঠে আসে শাবানা ও ওয়াহিদ সাদিকের নাম।

শোনা যাচ্ছে, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাবানা। তবে মঙ্গলবার ওয়াহিদ সাদিক জানালেন, ‘না। শাবানা নয়, ওই আসনে আমিই প্রার্থী হবো।’

বর্তমানে নিজেদের নির্বাচনী আসন কেশবপুরে আছেন শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক। মঙ্গলবার সন্ধ্যায় সেখান থেকে অসংখ্য জনপ্রিয় ছবির প্রযোজক চ্যানেল আই অনলাইনকে জানান, আর রাখঢাক নয়। নির্বাচনী ক্যাম্পেইনে কেশবপুর আছি। আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। উনি বললেন, এলাকায় যান। নির্বাচনী কথা প্রচার করুন। সেজন্যই চলে আসা। আর উপনির্বাচনে প্রার্থী শাবানা নয়, আমিই প্রার্থী হচ্ছি। সবার কাছে দোয়া চাইছি।

শাবানা ও তার স্বামীকে দেখে কেশবপুরের মানুষের মধ্যে বেশ সাড়া পড়েছে বলে জানিয়ে ওয়াহিদ সাদিক বলেন, শাবানা আর আমাকে দেখে প্রচণ্ড খুশী কেশবপুরের মানুষ। হাজার হাজার মানুষ এসেছে আমাদের যাওয়ার খবর শুনে। স্টেজ বানিয়েছে, সভার আয়োজন করেছে। বিরাট ব্যাপার, বলে বুঝানো যাবে না। অনেক সাংবাদিকও ছিলেন।

কেশবপুরের বড়েঙ্গাতে ওয়াহিদ সাদিকের নিজের বাড়ি। সেখানে ব্যক্তিগত উদ্যোগে একটি মসজিদ ও মাদ্রাসা করেছেন তিনি। এতিমখানার উদ্বোধন করেছেন মঙ্গলবার। শিগগির এটির কাজ শেষ হবে বলে জানান তিনি।

আগামি কয়েক দিন কেশবপুরের বিভিন্ন জায়গায় টানা প্রচারণা করে আগামি ৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন বলেও জানান ওয়াহিদ সাদিক।

ট্যাগ: ওয়াহিদ সাদিকনির্বাচনলিড বিনোদনশাবানাসংসদ সদস্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল ব্যাংকিং: গ্রাহকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেন

পরবর্তী

কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা কই?

পরবর্তী

কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা কই?

সন্ত্রাসবাদের নেপথ্য নিয়ামক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT