চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-মাহমুদকে নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরি করা একমাত্র দেশি ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, গতিঝড় তোলা পেসার হাসান মাহমুদ, আলো কাড়া স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসানকে নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। শনিবার দেশটিতে তিন টি-টুয়েন্টি সিরিজের সফরের দল দিয়েছে বিসিবি।

সাকিব থাকবেন না নিষেধাজ্ঞায়, মুশফিক যাচ্ছেন না জানাই ছিল। তাদের ছাড়াই পাকিস্তান সফরের টি-টুয়েন্টি সিরিজের দল সাজাতে হয়েছে নির্বাচকদের। ১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত ভারত সফরেও তার কাঁধে ছিল দায়িত্ব।

দলে চমক বলতে অভিষেক না হওয়া হাসান মাহমুদের ডাক পাওয়া। ২০ বছর বয়সী পেসার ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টজুড়ে আলোচিত ছিলেন গতি দিয়ে, ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন বিপিএলে।

গত ভারত সফরে অভিষিক্ত নাঈম শেখ জায়গা ধরে রেখেছেন। সদ্যগত বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে তিনি ১২ ম্যাচে ৩৫৯ রান করেছেন ৩২.৬৩ গড়ে। ২ ফিফটির সর্বোচ্চটি ৭৮ রানের। স্ট্রাইকরেট নজরকাড়া নয়, ১১৫.৪৩।

বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর ডাক পাওয়ার কথা আলোচনায় ছিল। রানার্সআপ খুলনার হয়ে ১১ ম্যাচে ৩০৮ রান করেছেন এবারের বিপিএলে। এক ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। অপরাজিত ১১৫ রানের। ৩৪.২২ গড়ে করা তার রানের স্ট্রাইকরেট ১৪৩.৯২। তিনি গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলে ফেলেছেন।

২৫ বছর বয়সী স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান ২০১৮ সালে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টুয়েন্টি খেলে ছিটকে গিয়েছিলেন। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাটে-বলে জ্বলে আবারও ডাক পেলেন। ঢাকার হয়ে মেহেদী ১৩ ম্যাচে করেছেন ২৫৩ রান। তিন ফিফটির সেরা ইনিংসটি অপরাজিত ৬৮, ২৩.০০ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ১৩৬.০২।

Reneta

পাকিস্তান সফলে লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি টি-টুয়েন্টি তিনটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT