চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান্তির জন্য নীলিমা’ ছড়িয়ে চলে গেলেন আসমা কিবরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী, চিত্রশিল্পী আসমা কিবরিয়াকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের সমস্যায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি।আসমা কিবরিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।দুপুর সোয়া ১২টার দিকে আসমা কিবরিয়ার লাশ তাঁর পরিবারের সদস্যরা নিয়ে গু লশান-২-এর ৫৫ নম্বর রোডের ২০ নম্বর বাসায় রাখেন।

আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে মায়ের হার্ট অ্যাটাক হয়। এরপর ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।আসমা কিবরিয়া জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালে। নিউইয়র্কের উন আর্ট স্কুল এবং ওয়াশিংটনের কোরকোরান স্কুলে চিত্রকলা বিষয়ে লেখাপড়া করেন। তার কাজ নিয়ে ব্যংকক সহ বিশ্বের বিভিন্ন শহরে ১০টি একক প্রদর্শনী হয়েছে।

মৃত্যুর আগ পর্যন্ত গ্রেনেড হামলায় কিবরিয়া হত্যার বিচারের দাবিতে সরব ছিলেন মানুষটি। বয়স-অসুস্থতাকে পাশ কাটিয়ে এতোদিন বিচারের দাবিতে রাজপথে সোচ্চার ছিলেন তিনি। গড়ে তুলেছিলেন ‘শান্তির স্বপক্ষে নীলিমা’ নামের এক অহিংস আন্দোলন। হত্যার বিচার চাইতে বেদনার নীল রঙের কাপড় পড়ে শোককে শক্তিতে পরিণত করে নেমেছেন রাস্তায়। দেশের রাজপথ ছাড়াও আসমা তাঁর স্বামী ও দেশের অন্যতম সফল অর্থমন্ত্রী হত্যার বিচারের দাবিতে দাড়িয়েছেন প্রবাসেও।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এই হত্যার বিচার দাবি করতে এসে আসমা বলেছিলেন,“এদেশে ভালো মানুষের কোনো মূল্যায়ন নেই। এদেশে তাদের বাচঁতে দেওয়া হয় না। যদি আমরা একটু চোখ খুলে তাকাই তাহলেই দেখতে পারি তার বাস্তব প্রমাণ যারা দেশের দরিদ্র জনগোষ্টিকে বঞ্চিত করে নিজের পকেট ভারি করেছে তাদের ওপর কেউ গ্রেনেড ছোড়ে না। তাদের পকেট ফুলে দিনে দিনে বড় হয়। বাড়ি গাড়ি সংখ্যা বাড়ে। অথচ যারা দেশের জন্য কোনো কিছু করতে চায়। নিজের পকেট ভারি করতে চায় না। তাদের অকালেই চলে যেতে হয়। তাদের বাঁচতে দেওয়া হয় না, আহসান উল্লা মাস্টারকে বাঁচতে দেওয়া হয়নি, বাঁচতে দেওয়া হয়নি শাহ এ এম এস কিবরিয়াকে। এটাই কি ভালো ও সৎ রাজনীতিবিদদের প্রাপ্তি?”

Reneta

কিবরিয়া হত্যা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে হার্ভার্ড, নিউ ইংল্যান্ড, বোস্টনে ‘শান্তির স্বপক্ষে নীলিমা’কে পৌঁছে দেয়া মানুষটিই আজ চলে গেলেন না ফেরার দেশে।

বাদ আছর গুলশানের আযাদ মসজিদে নামাজে জানাজা শেষে বাদ মাগরিব বনানী কবরস্থানে স্বামী শাহ এ এম এস কিবরিয়ার কবরের পাশে আমসা কিবরিয়াকে দাফন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে সবচেয়ে বিপজ্জনক প্রাণী গরু!

পরবর্তী

সন্ধ্যায় প্রকাশ হবে মিয়ানমার নির্বাচনের চূড়ান্ত ফল

পরবর্তী

সন্ধ্যায় প্রকাশ হবে মিয়ানমার নির্বাচনের চূড়ান্ত ফল

বরিশাল ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT