চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের শতভাগ গ্যারান্টি দিলো ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে ক্ষমতাসীন ১৪ দলের শরিক দলের নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন: আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদর সঙ্গে তারা সাক্ষাত করেন।

সাক্ষাত শেষে দিলীপ বড়ুয়া বলেন, আগামী ৩০ ডিসেম্বর অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকল ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি জানান, কমিশন বলেছেন, তাদের লক্ষ্য হলো অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা। যেসব ঘটনা ঘটেছে তার বিষয়ে দ্রুততার সাথে মৌলিক ও লিখিত নির্দেশনা দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারাই সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলেছিল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্বাচন কমিশন সেনা মোতায়েন করেছে। কিন্তু এই সশস্ত্র বাহিনীকে এখন তারা সুক্ষ্মাতিসুক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারা অভিযোগগুলোকে পুঁজি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনোত্তর সঙ্কট সৃষ্টি করতে চায়। এর পেছনে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য চক্রান্ত রয়েছে।

Reneta

তিনি বলেন, বিএনপি একেক সময় একেক কথা বলছেন। তাদের হিডেন এজেন্ডা আছে। এই হিডেন এজেন্ডা কালক্রমে জনগণের সামনে উন্মোচিত হবে। তাদের লক্ষ্য হলো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।

১৪ দলের প্রতিনিধি দলের আরো ছিলেন বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গনআজাদী লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনদিলীপ বড়ুয়ানির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT