প্রথমে পোস্টার এরপর ট্রেইলর সব কিছুতেই যেন নিজেকে ছপিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে শহিদ-আলিয়ার জুটির নতুন চলচ্চিত্র শানদার।
বলিউড যখন ভুগছে শানদার জ্বরে ঠিক তখনই রিলিজ দেওয়া হলো টাইটেল সং ‘শাম শানদারের’।
টাইটেল সং মুক্তির পর শহিদ নিজে ‘শাম শানদারের’ ইউটিউব লিংক টুইটারে পোস্ট করেন। এর আগে টাইটেল সং রিলিজ উপলক্ষে স্টেজ শোর আয়োজন করা হয়। তাতে পারফর্ম করেন শহিদ-আলিয়া।
‘শাম শানদার’ গানের ভিডিওটি ইউটিউবে পোস্ট করার ৩৪ ঘন্টার মধ্যে দেখেছেন ১,৭০,০০০ দর্শক।
এই চলচ্চিত্রে প্রথম বারের মতো বাবা পঙ্কজ কাপুরের সঙ্গেো জুটিবদ্ধ হন শহিদ। বিকাশ বহেল পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর।






