চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিলার জন্মদিনে গঙ্গায় সারপ্রাইজ পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
বিনোদন
A A
রিভার ক্রুজে গান করছেন আঁখি আলমগীর, শাকিলা আর তপন চৌধুরী

রিভার ক্রুজে গান করছেন আঁখি আলমগীর, শাকিলা আর তপন চৌধুরী

শাকিলার স্বামী রবি শর্মা জন্মদিনে তাকে ​সত্যি সত্যি চমকে দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি ছিল শাকিলার জন্মদিন। দিনটি উদযাপনের জন্য কলকাতায় গঙ্গায় একটি জাহাজ সাজানো হয় লাল কাপড়, ফুল, বেলুন আর নানা রঙের বাতি দিয়ে। বেশির ভাগ অতিথির গায়ে ছিল লাল পোশাক। ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হয় শাকিলার কাছের আর পছন্দের মানুষদের। পুরো ব্যাপারটা নাকি গোপন রাখা হয় শাকিলার কাছে।

ঢাকা থেকে আমন্ত্রিত হয়ে রিভার ক্রুজে শাকিলার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন তপন চৌধুরী, শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, আনিসুল ইসলাম হীরু, কবির বকুল, ডলি ইকবাল, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, শফিক তুহিন, তুতলি রহমানসহ অনেকে। কলকাতা আর দিল্লি থেকেও আমন্ত্রণ জানানো হয় অতিথিদের।

গঙ্গায় রিভার ক্রুজে শাকিলার জন্মদিন উদ্‌যাপন

সংগীতশিল্পীর জন্মদিনের অনুষ্ঠান, আর তাতে গান থাকবে না, এটা ভাবা যায়? রাত আটটায় শুরু হয় অনুষ্ঠান। রাতভর এই অনুষ্ঠানে ছিল নাচ, গান আর আনন্দ।

পরে শাকিলা বলেছেন, ‘এটাই আমার জীবনে প্রথম জন্মদিন উদ্‌যাপন। আমার স্বামী সত্যিই আমাকে চমকে দিয়েছেন। এত কিছু হলো, আর আমি কোনো টের পাইনি। আমার বন্ধুদের বিভিন্ন জায়গা থেকে এনে তিনি আজ জড়ো করেছেন। সবকিছু দেখে আমি নির্বাক হয়ে গেছি। কী বলব, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আনন্দে আর খুশিতে আমার চোখ ভিজে গেছে। সব কিছুর জন্য আমার স্বামীকে কৃতজ্ঞতা জানাই। সত্যিই আমি ভাগ্যবতী। ধন্যবাদ সবাইকে।’

গান গেয়েছেন শাকিলার স্বামী রবি শর্মাও

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT