চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব ভাইয়া দিন দিন ইয়াং হচ্ছেন: পূজা চেরী

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:০৩ অপরাহ্ন ১০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

‘ডেয়ারিং লাভার’ সিনেমায় শাকিবের সঙ্গে একটি দৃশ্যে ‘শিশুশিল্পী’ হিসেবে অভিনয় করেছিলেন পূজা চেরী। সেই পূজা এখন শাকিবের ‘গলুই’ সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। ১০ দিন একসঙ্গে শুটিং করে ১০ বছর আগের শাকিব আর এখনকার শাকিবের ‘আকাশ পাতাল পার্থক্য’ চোখে পড়েছে পূজার। বললেন, ‘শাকিব ভাইয়া দিন দিন আরও ইয়াং হচ্ছেন।’

‘নূর জাহান’, ‘দহন’ – এর মতো সিনেমা দিয়ে আলোচনায় আসা পূজা বলেন, ‘শাকিব ভাইয়ের মধ্যে বিশাল পরিবর্তন হয়েছে। উনি আগে একরকম ছিলেন, এখন আরেক রকম। কাছ থেকে দেখেছি, উনি সময়ের সঙ্গে তালমিলিয়ে চলতে পারেন। একসঙ্গে কাজ না করলে বুঝতাম না উনি নিজেকে কত চমৎকারভাবে মেইনটেইন করেন। একজন প্রকৃত শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার।’

রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে পূজা চেরী বলেন, পহেলা অক্টোবর প্রথম শাকিব ভাইয়ার সঙ্গে শুটিং করি। মালা চরিত্রের মধ্যে ঢুকেছিলাম বলে ব্যক্তি পূজার কেমন অনুভব হচ্ছিল মাথায় রাখিনি। নিজেকে মালা হিসেবে উপস্থাপন করি। তবে আমাদের শুটিংয়ে এতো এতো মানুষের ভিড় ছিল বোঝাতে পারবো। লক্ষাধিক মানুষ দূরদূরান্ত থেকে শাকিব ভাইয়াকে দেখতে এসেছেন। ‘সুপারস্টার’ তো এমনই হওয়া উচিত। রোদে পুড়ে নদী পার হয়ে আশপাশের জেলা থেকেও মানুষ এসে তার জন্য।’

নতুন এক শাকিব খান

দেশের চিত্রজগতের ‘মহাতারকা’ বলা হয় শাকিবকে। দেশ ছাড়িয়ে বিদেশে তার তারকাখ্যাতি উজ্জ্বল। তবে সহশিল্পী শাকিব খানকে ‘বেস্ট’ উল্লেখ করে পূজা বলেন, ‘উনি বেস্ট। তার সঙ্গে কারো তুলনা চলে না। উনি আমাদের সিনেমার সুপারস্টার হলেও সহশিল্পী হিসেবে তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। এতো ভালো মন মানসিকতা, সুন্দর ব্যবহার সত্যি বলে বোঝাতে পারবো না। উনি যে সুপারস্টার এটা কখনই বুঝতে দেন না। গল্প আড্ডায় সহজভাবে মিশে যান। সবমিলিয়ে আমি মুগ্ধ হয়েছি।’

সরকারী অনুদান পেলেও বড় আয়োজনে ‘গলুই’ প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আজিজুল হাকিম, সৌম চৌধুরী, আলী রাজ প্রমুখ। সিনেমাটিতে শাকিব খান ঢুলি ও মাঝির চরিত্রে অভিনয় করছেন। পরিচালনা করছেন রোমান্টি সিনেমার জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক। তার নির্দেশনায় প্রথম অভিনয় করছেন পূজা।

পূজা চেরী বলেন, ‘পোড়ামন ২’র পরিচালক রায়হান রাফী ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা দারুণ। আমি যেভাবে অভিনয় করবো ভাবি বা উনি যেভাবে চান। আমাদের মানসিকতা একই। তারপর অন্যদের সঙ্গে একাধিক সিনেমা করেছি। এতোদিন পর অলিক ভাইয়ের মধ্যেও এই জিনিসটা পেয়েছি। আমি যেটা ভাবছি বা অলিক ভাই স্ক্রিনে যেটা চাইছেন আমাদের চাওয়াটা একই থাকছে। কিছুকাজ থাকে যা মনে যেমন চায় তেমনভাবে হয়। ‘গলুই’ তেমনই হচ্ছে। মনের তৃপ্তি পাচ্ছি বলে শান্তি লাগছে।

Reneta

পূজার সঙ্গে যখন মুঠোফোনে আলাপ হচ্ছিল তখন তিনি জামালপুরে থেকে ঢাকায় ফিরছিলেন। জানাচ্ছিলেন, ১০ দিন শুটিং করে ঢাকায় ফিরছেন। শারদীয় দুর্গা পূজার কারণে ছুটি নিয়ে ঢাকায় আসছেন। প্রতিমা বিসর্জন হলেই আবার শুটিংয়ে ফিরবেন।

পূজা বলেন, যতই হোক নিজের ধর্মের সবচেয়ে বড় উৎসব। সে কারণে মিস করতে চাইনি। এজন্য ছুটি নিয়ে ঢাকায় এসেছি। এবছর আমাদের ঘরে নতুন বৌ এসেছে। পরিবার নিয়ে পূজার কটা দিন একটু রিল্যাক্স করবো। কাছের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবো। ঢাকেশ্বরীসহ ঢাকার একাধিক মণ্ডপে ঘুরবো। তবে শুটিংয়ে থাকায় এবার আর মনমত শপিং করতে পারিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: এস এ হক অলিকগলুইপূজা চেরীলিড বিনোদনশাকিব খানসুপারস্টার শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT