চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব বাংলাদেশের ব্র্যান্ড, বললেন তথ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
বিনোদন
A A

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম কোনো সিনেমা সম্পর্কিত অনুষ্ঠানে হাজির হলেন ড. মুরাদ হাসান। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির মহরতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ওই ছবির মহরতে প্রতিমন্ত্রী তার বক্তব্য দেয়ার সময় শাকিব খানকে ‘বাংলাদেশের ব্র্যান্ড’ বলে সম্বোধন করেন।

তথ্য প্রতিমন্ত্রী যখন কথা বলছিলেন পাশেই বসে ছিলেন ঢাকাই ছবির এই তারকা অভিনেতা। তাকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, শাকিব খান বাংলাদেশের সবচেয়ে আলোকিত নায়ক। যিনি আমাদের বাংলাদেশের ব্র্যান্ড । তাকে ব্র্যান্ডনেমও বলা যেতে পারে। দেশের হিরোদের তালিকায় যার নাম শীর্ষে। তার ছবির মহরতে এসে নিঃসন্দেহে ভালো লাগা কাজ করছে।

শাকিব খানের সঙ্গে বুবলীর কথা উল্লেখ করতেও ভোলেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছবি যতবেশি হিট হবে দর্শক ততই সিনেমা হলে আসবে। পেশায় ডাক্তার হলেও এতটুকু অন্তত আমি বুঝি। তাই ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

ছোটবেলায় পরিবারের সদস্যদের সঙ্গেই হলে গিয়ে ছবি দেখেছি। ১৯৮৮ সাল, আমি তখন ক্লাস এইট অথবা নাইনে পড়ি। ‘বেদের মেয়ে জোসনা’ দেখেছিলাম। কি হিট ছবি! সেসময় মা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাই মিলে জামালপুরের ‘কথাকলি’ সিনেমা হলে গিয়েছিলাম। এখনও মনে আছে, টানা তিনমাস ওই ছবি চলেছিল। টিকেট পাওয়া যেত না। সেই দিন আবার ফিরে আসুক।

একজন নেতা তার বক্তব্য দিয়ে জাতির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে পারবে না। কিন্তু একটি চলচ্চিত্রের মাধ্যমে সবকিছুই তুলে ধরা যায়। চলচ্চিত্র এতটাই শক্তিশালী একটি মাধ্যম। চলচ্চিত্রে চাইলে বিশ্ববাসীকে নাড়া দিতে পারে। একটু সুস্থ, সুন্দর ছবির মাধ্যমে দেশ জাতির ভাবমূর্তি আরও উচ্চতায় ওঠানো সম্ভব। নির্মাতা, গল্প লেখক, সংগীত পরিচালক সবাইকে এসব মাথায় রেখে ছবি তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান।

Reneta

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান বলেন, এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন পাঁচমাস। প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি। এখানে কেমন কাজ করতে পারবো সেটা নির্ভর করছে এই মহরতে যারা এসেছেন চলচ্চিত্রের মানুষ তাদের উপর।

জমকালো এই মহরতে তথ্যমন্ত্রী, শাকিব-বুবলী ছাড়াও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অঞ্জনা, সোহানুর রহমান রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজাকির হোসেন রাজুতথ্য প্রতিমন্ত্রীবুবলীমনের মতো মানুষ পাইলাম নাশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT