চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব খান ও অপু বিশ্বাস ভুল পথে হাঁটছেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

‘শাকিব খান ও অপু বিশ্বাস ভুল পথে হাঁটছেন। সন্তানের ভবিষ্যতের চেয়ে তার পিতামাতার ক্যারিয়ার বা রাগ, ক্ষোভ, ইগো বড় হতে পারেনা । টাকা দিয়ে কখনো ভবিষ্যৎ গড়া যায়না।’-ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে এভাবেই ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ‘লালটিপ’ খ্যাত নির্মাতা স্বপন আহমেদ।

শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ-এর গুঞ্জন এখন সোশাল মিডিয়াসহ গণমাধ্যমেও। শুধু স্বপন আহমেদের মত সিনেমা অঙ্গনের মানুষেরাই নয়, সাধারণ মানুষেরাও এই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন, যেভাবে অপু যখন প্রথমবার ছেলে আব্রাম জয়কে শাকিবের বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন! ইতিমধ্যে বেশকিছু সংবাদপত্র ও অনলাইন মিডিয়া শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদের খবরকে সংবাদে স্থান দিয়েছে। কিন্তু কেউ-ই শাকিব বা অপুর বরাত দিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। শুধু প্রশ্ন রেখে যাচ্ছেন, সত্যিই কি বিচ্ছেদ হতে চলেছে আব্রাম খান জয়ের বাবা-মায়ের?

গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, শিগগির আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও অনেকে এমনটা সন্দেহ করছেন বেশ কয়েকদিন আগে থেকেই। বিশেষ করে এমন গুঞ্জনের সূত্রপাত মূলত ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে বলে মনে করছেন অনেকে। কেনোনা গেল ২৭ সেপ্টেম্বর রীতিমত ঢাকঢোল পিটিয়েই ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্ম বার্ষিকীতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অপু বিশ্বাস। শোবিজ অঙ্গনসহ সাংবাদিকদের বিরাট একটা অংশ এই অনুষ্ঠানে আসলেও দেশে থেকেও যোগ দেননি শাকিব খান। এমনকি জন্মদিনের কার্ডে সেসময় জয়ের বাবা হিসেবে শাকিবের নাম না থাকাটাও বেশ সমালোচিত হয়েছিল।

শুধু ছেলের জন্মদিনেই নয়, এরপর ১১ অক্টোবর ছিলো অপু বিশ্বাসেরও জন্মদিন। আর সেদিনটিতেও স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে সাক্ষাত কিংবা শুভেচ্ছা জানাননি শাকিব। ছেলেকে নিয়েই সারাদিন কেটেছে অপুর। আর এসবে অনেকেই মনে করছেন, শাকিব-অপুর প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ আর অবশিষ্ট নেই। চলতি বছরের এপ্রিলে শাকিব-অপুর বিয়ের খবর ফাঁস হওয়ার পর একসঙ্গে দেখা হয়নি তাদের। শুধু তাই না, শাকিব যা পছন্দ করেন না সেসবই নাকি অপু বেশী বেশী করছেন। আর এসব কারণে ডাবল পারিশ্রমিক দিয়েও অপুর সঙ্গে অভিনয় করাতে কোনো প্রযোজক-নির্মাতা শাকিবকে রাজি করাতে পারেননি। অন্যদিকে শাকিব-অপুর ঘনিষ্ঠসূত্রের খবর, স্বামী-স্ত্রীর মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক তাতো তাদের মধ্যে নেই-ই, বরং একজনের মুখও দেখেন না অন্যজন। আর এসব বিষয় চাউর হচ্ছে মিডিয়ায়। যা এখন বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে ঠেকেছে।

তবে সত্যিই কি তাদের বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে কিনা সে বিষয়ে মিডিয়াকে খোলাখুলি কিছু বলেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই নায়িকার সঙ্গে শনিবার দুপুর থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি, তিনি ফোন রিসিভ করেননি। এরআগেও শাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অন্যদিকে যৌথ প্রযোজনার নতুন একটি ছবির কাজ নিয়ে এখন দেশের বাইরে রয়েছেন শাকিব।

ধারনা করা হচ্ছে, শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ নিয়ে সংবাদ মাধ্যমে যে জল ঘোলা হচ্ছে তার অবসান হবে কেবল শাকিব দেশে ফিরে এলেই। এখন শুধু শাকিবের জন্য অপেক্ষা! তিনি ফিরে আসলেই কেবল একইসঙ্গে নির্ধারণ হবে আব্রাম খান জয়ের ভাগ্যও! সত্যিই কী জন্মের এক বছর পর তাকে বাবা-মায়ের বিচ্ছেদ দেখতে হবে? এমন প্রশ্ন এখন অনেক সাধারণ ভক্ত অনুরাগীদেরও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬

হাওরে ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT