প্রেম কাহিনী টু এখন ‘ক্যাপ্টেন’। বর্তমানে নাম বদলে যাওয়া ‘ক্যাপ্টেন’ ছবির কয়েকটি গানের শুটিং করতে ঢালিউডের কিং খান শাকিব খান ভারতের হায়দারাবাদের রামোজি ফিল্ম সিটিতে রয়েছেন। তার সঙ্গে রয়েছে সুপারহিট নায়িকা জয়া আহসান ও লাক্স তারকা মৌসুমী হামিদ।
‘লাভ ম্যারেজ’ সিনেমার সাফল্যে পর প্রায় তিনটি ছবির কাজ হাতে নিয়েছেন ঢালিউডের কিং খান শাকিব খান। তবে দর্শক এবার শাকিবকে ‘ক্যাপ্টেন’ ছবিতে একজন ক্রিকেট খেলোয়াড়ের ভূমিকায় দেখতে পাবে। যে কিনা ওই দলের ক্যাপ্টেন তারকা।
ছবির গল্পের স্বার্থে সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে বলে সাফি উদ্দিন সাফি জানিয়েছেন। আগামী কুরবানী ঈদে ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।
রুম্মান রশীদ খানের চিত্রনাট্য এই ছবিটি আরো অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক ওমর সানি এবং ইমন। কবির বকুলের কথা শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস সঙ্গীত পরিচালনায় গান রয়েছে পাঁচটি।
২০১৩ সালে প্রেম কাহিনী সিনেমায় শাকিব খানের সাথে অভিনয়ে ছিলো জয়া আহসান ও আরেফিন শুভ। পার্ট ২ তে শুভ’র জায়গায় থাকছেন মৌসুমী হামিদ।
তবে প্রেম কাহিনী সাফল্যের চূড়ায় না গেলেও শাকিব খানের অভিনয়ের প্রশংসা ছিলো ঢালিউড ইন্ডাস্ট্রিতে। তবে এবারের গল্পের পরিবর্তনে কারণে ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে মনে করছেন পরিচালক।






