চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিপুণের প্রশ্ন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

‘শাকিব খান আপনার শিক্ষাগত যোগ্যতা? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? আপনি মনে হয় আপনার ১১ বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞেস করত, আপনি না বুঝেই “ইয়েস” “নো” বলতেন; যোখানে অন্য আর্টিস্টরা ঠিক ঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইডি (এম্বারকেশন-ডিসএম্বারকেশন) কার্ড পূরণ করতে পারতেন না। ভুলে গেছেন?’ আজ সোমবার নিজের ফেসবুক পেজে লিখেছেন চিত্রনায়িকা নিপুণ।

গতকাল রোববার নিউজ টুয়েন্টিফোর চ্যানেলে সাক্ষাৎ​কার দেন চিত্রনায়ক শাকিব খান। এখানে তিনি বাংলাদেশের চিত্রনায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করেন। তার মতে চিত্রনায়িকা বুবলী অনেক বেশি যোগ্যতাসম্পন্ন।

নিপুণ লিখেছেন, ‘শাকিব খান, আপনি নিজের বউয়ের চেয়ে বারবার বুবলীর গুণগান মিডিয়াতে বেশি বলছেন। তাই নয় কি? আপনি মানুষকে বা বুবলীকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন।’

জ্যেষ্ঠ শিল্পীদের সম্মান দেওয়ার ব্যাপারে নিপুণ লিখেছেন, ‘আপনি শুটিংয়ের সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরও কতজনকে যে অসম্মান করেছেন তার হিসেব নেই। ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে যা খুশি, তা করেছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ট। আপনার জন্যই তো ওনারা ইন্ডাষ্ট্রিতে নিয়মিত না। আপনি কী করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দেবে।’

নিপুণ

চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে নিপুণ লিখেছেন, ‘শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন, তা নিজের ও কিছু দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন। যা বাংলাদেশ চলচিত্র শিল্পর জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড।’

শাকিব খান চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করছেনা– এ অভিযোগ করে নিপুণ বলেন, ‘আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি, তখন আপনি ইন্টারনেটের “ই”ও জানতেন না। মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ড্রাস্ট্রিতে থাকবে, ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবে না। কারণ কিছু লোককে তো রেখেছেন টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করানোর জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিপুণশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা, গোপন তথ্য নেওয়ার অভিযোগ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT