অমিতাভ রেজার মাধ্যমে মডেল হিসেবে কাজ শুরু করেন নিরব। মডেলিংয়ে জনপ্রিয়তা অর্জনের পর চলচ্চিত্রে মনোযোগ দিয়েছেন। শাকিব খানের সঙ্গে ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর মনে বড় কষ্ট, সাহেব নামে গোলাম নামে আরও দুই ছবিতে শাকিবের সঙ্গে কাজ করেন। পরবর্তীতে নিরব অভিনীত গুরুভাই, ভোলা তো যায়না তারে, গেম রিটার্নস, আব্বাস ছবিগুলো মুক্তি পেয়েছে।






