চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানকে বহিস্কারে অবাক তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৫, জুন ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

‘গত কয়েক মাসে শাকিব খানকে দুইবার বহিষ্কার করে দিল! শাকিব খানকে বহিষ্কারের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।’ গত শুক্রবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরে সাক্ষাৎকার দিতে এসে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। তিনি পদত্যাগ না করা পর্যন্ত চলচ্চিত্র ঐক্যজোটের কেউ তথ্যমন্ত্রণালয়ে যাবেন না। তার কোনো অনুষ্ঠানেও অংশ নেবেন না চলচ্চিত্র ঐক্যজোটের কেউ। গত শুক্রবার বিকালে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমটাই জানানো হয়।

এরপর রাতে তিনি এফডিসিতে যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র নিয়ে চলমান আন্দোলন, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা, শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়াসহ চলচ্চিত্রের নানা ইস্যু নিয়ে কথা বলেন চ্যানেল একাত্তরে।

হাসানুল হক ইনু বলেন, ‘যৌথ প্রযোজনার ছবির নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সব কিছুর সিদ্ধান্ত নেয় এফডিসির প্রিভিউ কমিটি। এখানে কোনো মন্ত্রীও বসেন না, সচিবও বসেন না।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

চলচ্চিত্র নিয়ে নিজের বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অন্ধকার পোড়োবাড়ি এফডিসি চত্বরকে পুনরুজ্জীবিত করেছি আমি। এখানে কোটি টাকার আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, ক্যামেরা—সবই এনে দিয়েছি। এখন এফডিসিতে রমরমা অবস্থা, প্রতিদিন শুটিং হচ্ছে। শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন।’

হাসানুল হক ইনু বলেন, ‘আমি ওদের পক্ষে বা বিপক্ষে না। ওটা আমার কোনো ব্যাপার না। আমি বলছি যে আজকে জাজ মাল্টিমিডিয়াকে বহিষ্কার করে দিল, শাকিব খানকে আজীবন কাজ করতে দেবে না। এই জিনিসগুলো আমার কাছে রহস্যজনক লাগছে। আমার কাছে মনে হচ্ছে, চলচ্চিত্র জগতের যে পরিবার, যারা প্রখ্যাত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, তাঁরা তাঁদের অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বে লিপ্ত। সেখানে সরকারকে কেন জড়াচ্ছে? মন্ত্রীকে কেন জড়াচ্ছে? আর আমার কাছে এটা রহস্যজনক মনে হচ্ছে, একটা অস্থিরতা দেখছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোটিশ ছাড়াই গায়ের জোরে বাড়ি ভাঙা হচ্ছে: মওদুদ

পরবর্তী

ঈদের নতুন পোশাক পেল রাঙামাটির দুর্গতরা

পরবর্তী
পাহাড় ধস

ঈদের নতুন পোশাক পেল রাঙামাটির দুর্গতরা

বিএনপি গত ৮ বছরে ৮ মিনিটের একটা আন্দোলন করতে পারেনি: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT