বিনোদন

শাকিব-অপু-অহনা’র ‘দুই পৃথিবী’ ৫ জুন

শাকিব-অপু-অহনা’র ‘দুই পৃথিবী’ ৫ জুন

ঢালিউডের কিং খান শাকিব খানের নতুন সিনেমা ‘দুই পৃথিবী’ তারিখ পিছিয়ে আগামী ৫ জুন সারাদেশে মুক্তি দেয়া হবে। 

ছবির প্রচারণা ও অন্যান্য দিক মাথায় রেখে পরিচালক এফআই মানিক মুক্তির দিনক্ষণ পরিবর্তন করেছেন।

রোমান্টিক ছবি ‘দুই পৃথিবী’তে শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস ও অহনা। এর আগে শাকিবের বেশির ভাগ ছবির নায়িকা হিসেবে খ্যাতি রয়েছে অপু’র।

শারীরিক অসুস্থতা নিয়েই ‘দুই পৃথিবী’র শুটিং শেষ করেছেন শাকিব খান। পরে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তার।

সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াত, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু ও ইলিয়াস কোবরা।

বিষয়:অপু বিশ্বাস অহনা ঢালিউড শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…