চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিতে গিয়ে শাকিবের সঙ্গে দেখা, সারপ্রাইজড কোনাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

দেশের জনপ্রিয় তারকা শাকিব খানের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) গ্রহণ করলেন চ্যানেল আই সেরা কণ্ঠের  জনপ্রিয় সংগীত শিল্পী কোনাল।

সোমবার দুপুর ১ টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে তারা একসঙ্গে টিকা গ্রহণ করেন।

তবে তারা পরিকল্পনা করে একসঙ্গে টিকা নিতে যাননি। বরং ভ্যাকসিন নিতে গিয়েই সিনেমা ও সংগীত অঙ্গনের এই দুই তারকার হঠাৎ দেখা!

শাকিব খান একা টিকা গ্রহণ করলেও কোনাল তার স্বজনদের নিয়ে টিকা নেন।

কোনাল জানান, হাসপাতালে গিয়ে জানতে পারেন শাকিব খানও করোনার ভ্যাকসিন নিচ্ছেন। চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরে ভীষণভাবে সারপ্রাইজড হয়েছেন বলে জানালেন। কোনাল বলেন, সাড়ে ১২ টার দিকে আমি হাসপাতালে যাই। শাকিব ভাইয়া আসেন ১ টার দিকে। আমিসহ আমার ভাই, খালা, শ্বশুরবাড়ি দুজনসহ আমার দুই বন্ধুও ভ্যাকসিন নিয়েছেন।

করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার শেষ দিন ছিল সোমবার। সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ এপ্রিল ছিল করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন। পরে এই প্রথম ডোজ আবার কবে দেওয়া হবে, সে ব্যাপারে স্পষ্টভাবে এখনো কিছু জানা যায়নি।

Reneta

শেষদিনে এসে করোনার ভ্যাকসিন নেয়া প্রসঙ্গে কোনাল বলেন, শুরুতে নেয়ার ইচ্ছে ছিল। ইন্ডিয়াসহ আরও কয়েকটি দেশে যেতে হবে। আর দেশের বাইরে যেতে হলে অবশ্যই করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিতে হবে। সে কারণে আজই ভ্যাকসিন নিলাম।

তিনি বলেন, কোনো ঝামেলা বা শারীরিক অসুস্থতা ছাড়াই চমৎকার ভ্যাকসিন নিতে পেরেছি। কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোনালগানটিকানাটকভ্যাকসিনলকডাউনলিড বিনোদনশাকিবশাকিব খানসংগীতশিল্পীসিনেমাসোমবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী হয়ে ভাবুন, স্ত্রী হিসেবে ঘরে থাকা সেই নারীটির কথা

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা বেড়েছে

লঞ্চডুবির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT