চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেছে: সিন্ডি রোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
শাকিব খান

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী সিন্ডি রোলিং। তিনি অভিনয় করছেন নির্মাতা আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবিতে। সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের প্রথম লটের শুটিং শেষ করে সিন্ডি ঢাকায় ফিরেছেন গেল বুধবার। চ্যানেল আই অনলাইনকে জানালেন, টানা দশদিন তিনিসহ ছবির পুরোর ইউনিট সিডনী শহরে শুটিং করেছেন। এই ছবিতে সিন্ডি অভিনয় করছি খল চরিত্রে, যার নাম এনালিসা।

সিন্ডি বললেন, গল্প ও চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চাই না। বললে চমক নষ্ট হয়ে যাবে। এই ছবির মাধ্যমে দর্শকরা আমাকে একেবারে নতুনভাবে দেখতে পাবেন। আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ খুশি। আর যে কোনো কাজ করার আগে আমি সিরিয়াসলি কাজ করি। সেটা ছোট কিংবা বড় যাই হোক। এবারও সিরিয়াসলি কাজ করেছি।

সিন্ডি বলেন, ‘সুপার হিরো’ ছবির মাধ্যমে প্রথমবার শাকিব খান ও বুবলীর সঙ্গে কাজ করলাম। ছবির মারপিট, অ্যাকশনে অত্যাধুনিক সব টেকনিক ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘সুপার হিরো’ কাজ করে শাকিবের প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেছে। এতদিন শুধু শুনেছি, তিনি বাংলা সিনেমার কিং খান। আমি কথাটার প্রমাণ পেয়েছি তার সাথে কাজ করে।

‘সুপার হিরো’ ছবির নায়িকা বুবলী। ‘বসগিরি’ ছবির এই নায়িকাকে নিয়ে সিন্ডি বললেন, বুবলী খুবই কিউট একটা মেয়ে। বাংলাদেশে একটা ছবিতে কাজ করতে গেলে অনেক সময় একাধিক মেয়ে থাকলে মতের অমিল হয়। এ নিয়ে ঠোকাঠুকিও বাঁধে। কিন্তু বুবলী একেবারেই অন্যরকম। সে খুবই ফ্রেন্ডলি, অমায়িক।

কিস্তিমাৎ ও মুসাফির খ্যাত এই অভিনেত্রী বলেন, আমি প্রথমদিকে একটু নার্ভাস ছিল। কারণ, শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা ভাবতেই নার্ভাস লাগছিল। কিন্তু কাজ করার পর সব দুর্বলতা কেটে গেছে। তাছাড়া ছবিতে অভিনয় করছেন তারিক আনাম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো হয়েছে।

সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘সুপার হিরো’ ছবির ৮০ শতাংশ কাজ দেশের বাইরে হচ্ছে। বাংলাদেশে কিছু দৃশ্যের শুটিং হবে। সে সময় বাকি অংশের শুটিং করব। এমন ভালো একটি ছবিতে আমাকে সুযোগ দেয়ার জন্য নির্মাতা আশিকুর রহমানের কাছে কৃতজ্ঞতা জানাই। তার পরিচালিত কিস্তিমাৎ ও মুসাফির দুই ছবিতে আমি কাজ করছি। এটি আমার তৃতীয় কাজ।

Reneta

গেল মাসের শেষের দিকে ‘সুপার হিরো’ ছবির কাজ শুরু হয়, এখনো টানা শুটিং চলছে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়াতে। জানা গেছে, শুটিং শেষে আগামী চলতি সপ্তাহে সেখান থেকে দেশে ফিরবে পুরো ইউনিট। সুপার হিরো প্রযোজনা করছে হার্ডবিট কথাচিত্র। অভিনয় করছেন শাকিব খান, বুবলী, তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি প্রমুখ।

সিন্ডি রোলিং আমেরিকা প্রবাসী। এর আগে তিনি নোমান রবিনের ‘কমন জেন্ডার-দ্য ফিল্ম’ ও ‘পাইরেটস-দ্য ব্লাড সিক্রেট’ এবং রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির আইটেম গানে নেচে আলোচিত হয়েছেন। তিনি অভিনয়ের ব্যপ্তি ছড়িয়েছেন সুদূর অস্ট্রেলিয়ার আর্ট ফিল্মস পর্যন্ত।
হলিউডের ছবিতেও কাজে অভিজ্ঞতা আছে এই নস্যি তারকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খানসিন্ডি রোলিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম প্রতিরোধে সচেষ্ট প্রতিযোগিতা কমিশন

পরবর্তী

রুদ্ধশ্বাস ম্যাচে দোলেশ্বরের শেষ বলে জয়

পরবর্তী

রুদ্ধশ্বাস ম্যাচে দোলেশ্বরের শেষ বলে জয়

আশাটা ছাড়ছে না বাংলাদেশ

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT