চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন নায়িকা সংবাদ উপস্থাপিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৬
বিনোদন
A A

কিছুদিন আগে চুক্তিবদ্ধ হওয়ার পরেও ‘বসগিরি’ সিনেমা থেকে ঢালিউডের সুপারহিট নায়িকা অপু বিশ্বাসের চলে যাওয়ার পর মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা কল্পনা। অপুর পরিবর্তে কে আসবেন, তা নিয়ে মিডিয়ায় নানা মুখী জল্পনা-কল্পনা চলছিলো।

শোনা যাচ্ছিলো ‘বসগিরি’ সিনেমায় নায়িকার তালিকা থেকে কলকাতার শ্রাবন্তী, কোয়ল মল্লিকও বাদ পড়েননি। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বসগিরি’ নায়িকা হলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকা শবনম বুবলি।

শনিবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে শাকিবের বিপরীতে ‘বুবলি’র নাম ঘোষণা করেন পরিচালক শামীম আহমেদ রনি।

নতুন নায়িকা হিসেবে অভিষেক পাওয়া শনবনম বুবলি এর আগে কোথাও কোনো রকম অভিনয় করনেনি। অভিনয় না করলেও ক্যামেরার সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের, সংবাদ পাঠিকা হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে। বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। সংস্কৃতিমনা পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা।

তার এক বোন মিমি সুপরিচিত কণ্ঠশিল্পী। আরেক বোন শারমিন সুইটি কাজ করছেন আরেকটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে। অপু বিশ্বাসের পরিবর্তে বুবলিকে নিয়ে নায়ক শাকিব খানও বেশ আশাবাদী।

এবছরের বিগ বাজেটের তালিকায় থাকা ‘বসগিরি’ শুটিং শুরু করার মাত্র দুইদিন আগে ছবিতে চরিত্রটির জন্য নিজেকে উপযুক্ত মনে না করায় অপু নিজ থেকেই সরে দাঁড়ান। তখন থেকেই বিষয়টি বেশ হৈ চৈ ফেলে দেয় চলচ্চিত্র পাড়ায়। হয়েছে সমালোচনাও।

কেউ কেউ দাবি করেছেন প্রযোজকের নতুন নায়িকা নেয়ার ইচ্ছেতেই অপুকে বাদ দেয়া হয়েছে। আবার কেউ বলছেন শাকিব চাইছেন না অপুর বিপরীতে এই ছবিতে কাজ করতে।

তবে শেষ পর্যন্ত বুবলিই হলেন অপু বিশ্বাসের বিকল্প। এখন দেখার পালা, শাকিবের মতো বটবৃক্ষের ছায়ায় নিজেকে কতোটা প্রমাণ করতে পারেন শবনম বুবলি।

ট্যাগ: অপু বিশ্বাসঢালিউডশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলহাস-তনয় হত্যার পরিকল্পনা হয়েছিল কুষ্টিয়ায়

পরবর্তী

বিনামূল্যে আড়াই একর জমিসহ রাশিয়ায় নাগরিকত্বের সুযোগ

পরবর্তী

বিনামূল্যে আড়াই একর জমিসহ রাশিয়ায় নাগরিকত্বের সুযোগ

কান উৎসবে ঐশ্বরিয়ার রেকর্ড উপস্থিতি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT