প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশের নায়ক শাকিব খান ও কলকাতার হিরো জিতের অভিষেক। আর সেকারণেই দু’বাংলায় তাদের ঘিরে উত্তেজনা। নানা আলোচনা ও সমালোচনা হয়েছে দু’টপমোস্ট হিরোকে নিয়ে। চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা ছিল জিতের কাছেই তেমন পাত্তা পাবেন না শাকিব খান।
কারণ অ্যাকশনে, রোমান্টিক ও কমেডির সিনেমার সব সেক্টরে শাকিবের চেয়ে অনেক বেশি দক্ষ জিৎ। কিন্তু চলচ্চিত্র বোদ্ধাদের ধারণায় পানি ঢেলে শাকিব খান প্রমাণ করলেন তিনি কিং খান শাকিব খান।
আসছে ঈদ উল ফিতরে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা দ্যা ডন’ অন্যটি শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। 
সম্প্রতি বিগ বাজেটের দু’টি ছবির টিজার ও একটি করে গান প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। আর সেখানেই শাকিবের কাছে কোনোরকম পাত্তাই পেলেন না কলকাতার বাদশা জিৎ।
লন্ডনে ধারণকৃত শাকিব খান ও শ্রাবন্তীর প্রথম জুটিবদ্ধ ছবি ‘শিকারী’র’ হারাবো তোকে গানটি জাজ ও এসকে মুভিজের ইউটিউব চ্যানেল মিলিয়ে প্রায় চব্বিশ লাখ দর্শক দেখেছেন।
সাবলীল ও রোমান্টিক লুকে দর্শকদের নজর কাড়তে সময় নেয়নি। দুই বাংলার বোদ্ধাসহ শোবিজ অঙ্গণ থেকে প্রশংসাও পেয়েছে নতুন এ জুটি। এমনকি কলকাতা আরেক টপমোস্ট নায়ক দেব শাকিব খানের অভিনয়ে মুগ্ধ হয়ে একটি টুইটও করেছেন। 
অন্যদিকে ‘বাদশা’ সিনেমায় জিৎ ও নুসরাত ফারিয়ার প্রথম জুটিবদ্ধ ‘প্রিয়া তোরো বিনা জিয়া লাগে না’ গানটি আলোচনার চেয়ে সমালোচনা হয়েছে দ্বিগুণ। বাংলা গানে হিন্দি কথা, জিৎ-নুসরাতের জড়তার রসায়ন সবমিলিয়ে ছবি মুক্তি পাওয়ার আগে শাকিবের কাছে একপ্রকার হেরে গেলেন জিৎ। জাজ ও এসকের ইউটিউব চ্যানেলে গানটি শুনেছেন প্রায় আট লাখ দর্শক।
অপরদিকে শাকিবের ‘শিকারী’র টিজার দেখে মুগ্ধ হননি, এমন লোক এখন খুঁজে পাওয়া যাবে। চুটকি মেয়ে সব খেল খতম করেছেন শাকিব। কদিন আগে মুক্তি পাওয়া টিজারটি এসকে মুভিজের চ্যানেলে দেখা হয়েছে ৮৬ হাজার বারের বেশি, আর জাজের চ্যানেলে এর মাত্রা ছাড়িয়েছে আড়াই লাখ। 
ঈদের মৌসুমে বাংলাদেশে একই সঙ্গে মুক্তি পাবে ‘বাদশা’ এবং ‘শিকারী’, তবে কলকাতায় ‘শিকারী’ মুক্তি দেওয়া হবে অগাস্টে।







