চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে। তাদের ছেলের নাম আব্রাহাম খান জয়। আজ সোমবার বিকেলে এই বিয়ে ও তাদের সন্তানের খবর জনসমক্ষে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
আজ একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভে অপু বলেন, ‘শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের কারণে এত দিন বিষয়টি গোপন রেখেছেন।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আজ সাক্ষাৎকার দেওয়ার সময় অপু বিশ্বাস কাঁদছিলেন। তিনি আরও বলেন, ‘১০ মাস অনেক কষ্ট করেছি আমি…। শাকিব আর আমার বাচ্চা আছে। আমি চাইছি ও আমার পাশে থাক।’
অপু বিশ্বাস বলেন, `অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব তাঁকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে। তাই তিনি তেমনটা করেছেন। সন্তান হওয়ার সময় শাকিব তাঁর পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।’
অপু বিশ্বাস বলেন, ‘সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়।
এতদিন পর বিষয়টি সামনে আনার পেছনে নায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের অন্তরঙ্গতাকে তুলে ধরেন।









