চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে দেখতে হাসপাতাল যাচ্ছেন অপু বিশ্বাস

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৩:১৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
অপু বিশ্বাস ও শাকিব খান

অপু বিশ্বাস ও শাকিব খান

শাকিব খানকে দেখতে হাসপাতাল যাচ্ছেন তার স্ত্রী অপু বিশ্বাস। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মুঠোফোনে বলেন, ‘শাকিব পেটে তীব্র ব্যথা অনুভব করছে। তার তো আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। কিন্তু শাকিব তা একেবারেই মানছে না। গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

আগেই জানানো হয়েছে গতকাল বুধবার রাতে অপু বিশ্বাসের বাসায় যান শাকিব খান। সেখানে তিনি স্ত্রী ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার সময় অপু জানান, তিনি তখনই বাসায় এসেছেন। বললেন, ‘শাকিব কাল খুব খুশি ছিল। আব্রাহামকে নিয়ে বাসায় অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন কিছু কাপড় তৈরি করতে বলেছে। এই কাপড় আনার জন্যই বের হয়েছিলাম। আব্রাহাম ঘুমাচ্ছে, ওকে গুছিয়ে দিয়েই আমি হাসপাতালে যাওয়ার জন্য বের হচ্ছি।’

গত মঙ্গলবার শাকিব খানের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা গেছে, আগামীকাল শুক্রবার দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন।

এ ব্যাপারে অপু বলেন, ‘আমি তো সব সময়ই ওর বাসায় যাই। কিন্তু এবারের যাওয়াটা একটু আলাদা হবে। যেহেতু পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে, তাই এখন একটু ঘটা করে যাওয়ার ব্যাপার আছে। আর এখন তো শাকিব অসুস্থ, হা​সপাতালে যাচ্ছি, গিয়ে দেখি, ডাক্তার আর ওর সঙ্গে কথা বলি।’

শেষে বললেন, ‘সবাইকে বলবেন আমাদের জন্য দোয়া করতে।’

Reneta

গত সোমবার বিকালে নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস। এরপর গত মঙ্গলবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে সাক্ষাৎ​কার দেন শাকিব খান। জানা গেছে, এখন তাদের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারক নিয়োগে নীতিমালা: পর্যবেক্ষণসহ রিট নিষ্পত্তি

পরবর্তী

ভাস্কর্য অপসারণের পক্ষে মানে প্রগতিশীলতার পক্ষে অবস্থান: ওবায়দুল কাদের

পরবর্তী

ভাস্কর্য অপসারণের পক্ষে মানে প্রগতিশীলতার পক্ষে অবস্থান: ওবায়দুল কাদের

ফাইল ফটো

খালেদা জিয়ার দুই দুর্নীতি মামলার হাজিরা ২৭ এপ্রিল ও ১৮ মে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT