চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে সেলফি!

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৩২ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য খুলে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এরপর সকাল থেকেই সেখানে সর্বস্তরের মানুষের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাননো হয়। তবে এই শ্রদ্ধা জানাতে এসে অনেকেই সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন! আবার কারো কারো কাছে শ্রদ্ধা নিবেদনের চেয়ে সেলফিই হয়ে উঠেছে মূখ্য বিষয়!

বুধবার সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারে গিয়ে অনেকেই যেন আছেন সেলফি তোলার প্রতিযোগিতায়। বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছেন নিজের ও প্রিয়জনের। তবে বছরের এই গুরুত্বপূর্ণ দিনকে ফ্রেমবন্দি করে রাখতেই সেলফি তুলছেন বলে জানান অনেকে।

বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন কামাল হোসেন। ছুটির দিন থাকায় স্ত্রী-বন্ধুদের নিয়ে এসেছেন শহিদ মিনারে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: শহীদ মিনার শ্রদ্ধার একটি জায়গা। ছুটির দিনে অন্য কোথাও না গিয়ে স্মৃতির মিনারে ঘুরতে আসলাম। দিনটিকে নিজেদের কাছে স্মরণীয় করে রাখতে সেলফি তুলে সবাইকে একই ফ্রেমে রাখলাম।

মুদি দোকান বন্ধ রেখে শহীদ মিনারে এসেছেন সফর আহমেদ। তিনি বলেন: আজ আর দোকান খুলবো না। শহীদ মিনারে আড্ডা দেব। ছবি তুলবো, গান-বাজনা শুনবো।

সফর আহমেদ বলেন: ভাষার জন্য আমাদের পূর্বসূরী বাঙালিরা জীবন দিয়ে গেছেন। তাই দিনটি আমরা কষ্টের সাথে স্মরণ করি।  

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা অনেক শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে ধরে রাখতে দেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে।

Reneta

মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে।

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশেএকুশে ফেব্রুয়ারিভাষা দিবসসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT