চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে ইনামুল হককে শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২১
- সেমি লিড, অন্যান্য
A A

কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষীয়ান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১ টা ১০ মিনিটে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলে দুপুর ১২ টা পর্যন্ত।

সর্বস্তরের মানুষের পাশাপাশি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিল সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন। ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, ডিরেক্টরস গিল্ড, বাংলা একাডেমি, নাট্যকার সংঘ, কবি, সাহিত্যিক থেকে মঞ্চ ও টিভি নাটকের শিল্পীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. ইনামুল হকের মরদেহ নেয়া হয় বুয়েটের মাঠে। সেখানে জানাজা হওয়ার কথা রয়েছে দুপুর সাড়ে ১২ টায়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ড. ইনামুল হক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার বিচরণ কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। শিল্পীর পাশাপাশি মানুষ হিসেবেও তিনি অনন্য ব্যক্তিত্বের।

সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মৃত্যুবরণ করেন ড. ইনামুল হক। বড় ধরণের কোনো অসুস্থতা ছিলো না তার। বাসায় চেয়ারে বসা অবস্থাতেই তিনি মারা গেছেন। তাৎক্ষণিক রাজধানীর ইসলামিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অনুরাগী রেখে গেছেন ড. ইনামুল হক। ৭৮ বয়সী এই নাট্যজন, শিক্ষাবিদ, নির্দশকের মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনামুল হকশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT