চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীতে ওয়েবিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দক্ষিণ এশিয়া উপমহাদেশের বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহান শহীদ, বাংলাদেশের কৃতি সন্তান ও অগ্নিযুগের বিপ্লবী বাঘা যতীনের ১০৫তম মৃত্যুবার্ষিকীতে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বৃহস্পতিবার ‘বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক নির্মূল কমিটির ওয়েবিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির।

আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ বাঘা যতীনের পৌত্র ইন্দুজ্যোতি মুখোপাধ্যায়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সমাজকর্মী আরমা দত্ত এমপি, অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক মোহাম্মদ সেলিম, গবেষক অরিন্দম মুখোপাধ্যায় (মহাসচিব, ইন্সটিটিউট অব সোশাল এ্যাণ্ড কালচারাল হিস্ট্রি, ভারত), নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল এবং সংগঠনের আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

শাহরিয়ার কবির বলেন, প্রবল পরাক্রমশালী পাকিস্তানি নৃশংস বাহিনীর বিরুদ্ধে নয় মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করাও ছিল বিশ্বের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক অতুলনীয় ঘটনা। মুক্তিযুদ্ধে বিজয়ের পর স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঘা যতীন, সূর্য সেনরা স্বাধীনতার যে সংগ্রাম আরম্ভ করেছিলেন, আমরা তা সম্পন্ন করেছি।’ মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন অহিংস অসহযোগ আন্দোলন এবং নেতাজী সুভাষচন্দ্র বসু এবং অগ্নিযুগের বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের ধারার সমন্বয় করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১-এর মার্চের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলনের সাফল্যের যেমন কোনও দ্বিতীয় নজির নেই।

সভায় অন্যান্য বক্তারা বলেন, অগ্নিযুগের বিপ্লবীদের বৃটিশরা এমনকি অনেক গান্ধীবাদী ঐতিহাসিক সন্ত্রাসী বলেছেন। অথচ তাঁরা আমাদের মুক্তিযুদ্ধে মাতৃভূমি স্বাধীনতার জন্য তরুণদের অকাতরে জীবনদানে উদ্বুদ্ধ করেছেন। বাঘা যতীনদের দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার সংগ্রামে তরুণ সমাজকে আলোকিত করার আহ্বান জানান বিভিন্ন বক্তা।

কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে শহীদ বিপ্লবী বাঘা যতীনের জন্মভিটায় কয়া মহাবিদ্যালয়ে নির্মূল কমিটির কয়া শাখা ও বাঘা যতীন থিয়েটার যৌথভাবে শহীদ বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করেছে।

Reneta

বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৮৭৯-১৯১৫), যিনি বাঘা যতীন নামে খ্যাত, জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার কুমারখালীর কয়া গ্রামে তার মাতুলালয়ে।

ছাত্রজীবনেই তিনি অগ্নিযুগের বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং দেশমাতৃকার মুক্তির শপথ গ্রহণ করেন।

১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর তিনি ইংরেজ বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে উড়িষ্যার বালাশোরে শহীদ হন।

বিপ্লবী বাঘা যতীনের জীবনের মূলমন্ত্র ছিল “আমরা মরব, দেশ জাগবে”। মাতৃভূমির মুক্তির জন্য তার মহান আত্মত্যাগ যুগে যুগে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছে বাংলাদেশ ও ভারতবর্ষের তরুণ সমাজকে।

’৭১-এর মুক্তিযুদ্ধে তরুণদের এই আত্মদান অনিবার্য করেছে নৃশংস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অবিস্মরণীয় বিজয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েবিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT