চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদুল ইসলাম খোকনকে স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শহীদুল ইসলাম খোকন

শহীদুল ইসলাম খোকন

সুস্থধারা চলচ্চিত্র নির্মাতা ছিলেন শহীদুল ইসলাম খোকন। তার নির্মিত সিনেমা যেমন ছিল সুপারহিট তেমনি বাণিজ্যিক। তার মতো এমন মেধাবী নির্মাতা কমই জন্মায়। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল শেষে স্বরণসভায় এসব কথা বলেছেন তার সহকর্মীরা। পরিচালক সমিতির আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের অডিটোরিয়ামে।

স্বরণসভায় উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা শাহ আলম কিরণ, জাকির হোসেন রাজু, শাহীন খান, চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি, চিত্রনায়ক সায়মন ও অভিনেতা সীমান্তসহ অনেকে।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তিনি একাধারে ছিলেন সংগঠক, গুণী নির্মাতা আর সর্বোপরি একজন ভালো মানুষ। এমন একজন মানুষ গত একবছর ধরে নেই। বিষয়টা ভাবতেই কষ্ট লাগছে। তার সঙ্গে ছিল আমার মধুর সম্পর্ক।’

বদিউল আলম খোকন বলেন, ‘তিনি আমাদের কাছে একজন আদর্শ পুরুষ। তার মতো করে নির্মাণ কিংবা মানুষের সঙ্গে মিশে যাওয়া একটা সহজাত প্রবণতা ছিল তার মধ্যে।’

জাকির হোসেন রাজু বলেন, ‘একজন নির্মাতা হিসেবে আরেক নির্মাতার কাজের ভূয়সী প্রশংসা করার উদার মানসিকতা খুব কমই দেখা যায়। তিনি ছিলেন ব্যাতিক্রম। তিনি কাজে ছিলেন নিপুণ, ব্যবহারে অতুলনীয় আর সংগঠক হিসেবে সফল।’

ওমর সানি বলেন, ‘আমার সঙ্গে তার সম্পর্কটা খুব গভীর ছিল। এতো ভালো মানুষ আমি খুব কমই দেখেছি। খোকন ভাইয়ের মত মেধাবী নির্মাতা কমই জন্মায়।’

Reneta

সায়মন বলেন, ‘খোকন ভাইয়ের ছবিতে কাজ করা না হলেও তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। গত বছর তিনি যখন হাসপাতালে ছিলেন, আমি দেখতে গিয়েছিলাম। তিনি আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন।’

দীর্ঘদিন মুখগহ্বরের মোটর নিউরন ডিজিজে (এএলএস) ভুগছিলেন নির্মাতা খোকন। এরপর ২০১৬ সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ছবির তালিকায় জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’র পর একমাত্র সংযোজন শহীদুল ইসলাম খোকনের ‘বাঙলা’। আহমদ ছফার ‘ওঙ্কার’ অবলম্বনে এটি নির্মাণ করেন তিনি।

দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতার  উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘বজ্রমুষ্টি’, ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভন্ড, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, উত্থান পতন’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’ প্রভৃতি।

ছবি : সংগৃহীত

শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘বীরপুরুষ’ ছবির পত্রিকার বিজ্ঞাপন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহীদুল ইসলাম খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT