বাংলাদেশ

শহীদুল আলমের শারীরিক অবস্থা ভালো: বিএসএমএমইউ

শহীদুল আলম

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ডক্টর শহীদুল আলমের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়ে হাইকোর্টে রিপোর্ট পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

এ বিষয়ে আজ দুপুরে শুনানির কথা রয়েছে।

এরআগে শহিদুল আলমকে বিএসএমএমইউতে ভর্তির আদেশের বিরুদ্ধে আবেদন করেছিলো রাষ্ট্রপক্ষ। শারীরিক অবস্থার রিপোর্ট দেখে হাইকোর্ট কী বলেন, তা দেখে হাসপাতালে ভর্তি বিষয়ে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ।

বুধবার সকালে আদালতের নির্দেশে রিমান্ডে থাকা শহীদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করায় ডিবি। মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহর নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল বোর্ড তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন।

পরে মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে তাকে আবার রিমান্ডের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

বিষয়:শহীদুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…