চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টার-ব্র্যাক ইউ শর্ট ফিল্ম কনটেস্ট ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৮
বিনোদন
A A
স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি’র যৌথ আয়োজনে ‘স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম কনটেস্ট ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ মার্চ। বাংলাদেশে মাদকের বিস্তার এবং প্রতিকারের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত তিন মিনিটের শর্টফিল্ম নিয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।

রেক্সোনা নিবেদিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত নির্মাতারা তাদের চলচ্চিত্র প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক পেইজে আপলোড করেন। এর মধ্য থেকে জুরি বোর্ডের রায় এবং ফেসবুক ভোটিংয়ের ভিত্তিতে সেরা তিনটি চলচ্চিত্র নির্বাচন করা হবে। জুরি বোর্ডের ৯০ ভাগ এবং ফেসবুক লাইকের পরিমাণ অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে। সেরা তিন নির্মাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। সেই সাথে বিজয়ীরা আরও পাবেন চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা গ্রহণ এবং চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ। এ প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য হিসেবে থাকবেন অভিনেত্রী সূবর্ণা মুস্তাফা এবং আফসানা মিমি ও চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ।

দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে সৃষ্টিশীল তারুণ্যকে উৎসাহিত করতে স্টার সিনেপ্লেক্স এ প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আয়োজনের শুরু থেকে বেশ ভালো সাড়া পাওয়া যায় বলে জানান আয়োজকরা। এ আয়োজনের মাধ্যমে প্রতিভাবান নির্মাতারা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন এবং যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের চলচ্চিত্রে তারা ভালো কিছু যোগ করতে পারবেন বলে আয়োজকদের প্রত্যাশা।

এ নিয়ে তৃতীয়বার এমন আয়োজন করছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। আগের আয়োজনগুলোতেও প্রতিযোগীদের বিপুল সাড়া এবং অংশগ্রহণ তাদেরকে অনুপ্রাণিত করে বলে জানান কর্তৃপক্ষ। যার ফলে আয়োজনটি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। তারুণ্যের উৎসাহ-উদ্দীপনাকে সঙ্গী করে আগামীতেও এ আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশর্টফিল্মস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মেসির নৈপুণ্যে শেষ আটে বার্সা

পরবর্তী

সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে প্রায় ৪ হাজার বধ্যভূমি

পরবর্তী

সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে প্রায় ৪ হাজার বধ্যভূমি

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার সামনে-পেছনের যতো কারণ

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT