চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীরের টানে পিছিয়ে গেলেন ফেদেরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
স্পোর্টস
A A

টেনিসপ্রেমীদের জন্য খারাপ খবর। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। সোমবার রাতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন টেনিসের ১৮টি মহা–‌আসরে ট্রফিজয়ী এই সুইস মহাতারকা।

কিন্তু রোঁলা গারোঁয় কেন থাকবেন না?‌ ফেদেরার বলেছেন, জুলাইয়ের উইম্বলডন এবং তার আগের ঘাসের কোর্টে অনুষ্ঠেয় একাধিক টুর্নামেন্টে ভাল খেলাই তার আসল লক্ষ্য। সে জন্যই নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত থাকতে চান। ফরাসি ওপেনে না খেলার সিদ্ধান্তটা সে জন্যই নিয়েছেন।

গত বছরও হাঁটু ও পিঠের চোটের জন্য ফেদেরার রোঁলা গারোঁয় খেলেননি। ‘‌সুইস সেনসেশন’‌ টেনিসের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয় করলেও, ফরাসি মুলুকের লাল–‌মাটির কোর্টে তার সাফল্য তেমন উজ্জ্বল নয়। মাত্র একবারই (২০০৯ সালে) ফরাসি ওপেনে ট্রফি জিতেছিলেন।

বর্তমানে চার নম্বরে থাকা ফেদেরার জানিয়েছেন, ‘‌গত একমাসে প্রচুর পরিশ্রম করেছি। সার্কিটে যাতে আরও অনেকদিন টানতে পারি সেটাই আমার লক্ষ্য। ক্লে-‌কোর্ট টুর্নামেন্টগুলোয় না খেলার সিদ্ধান্ত নিয়েছি মূলত সে জন্যই। যাতে পরের দিকে ঘাসের কোর্ট বা হার্ড কোর্টের টুর্নামেন্টগুলোয় নিজেকে সেরা ছন্দে তুলে আনতে পারি।’

গত কয়েক বছরে তেমন ভাল ফর্মে ছিলেন না। ফেদেরার ফুরিয়ে গেছেন এমন একটা কথাও হাওয়ায় ভাসছিল। তবে চলতি বছরের শুরুতেই মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তিনি প্রমাণ করে দেন, বয়স বাড়লেও জাত মরে না!‌

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রজার ফেদেরার
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT