চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীফ উদ্দীনকে অপসারণের ঘটনায় ফুঁসে উঠেছেন দুদক কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সহকর্মী শরীফ উদ্দীনকে অপসারণের ঘটনায় ফুঁসে উঠেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। শরীফকে চাকুরিতে বহাল ও প্রশাসনিক নানা হয়রানি বন্ধের দাবিতে সচিবের সাথে দেখা করেন দুদক কর্মকর্তারা। পরে দুদক কার্যালায় প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা।

এসময় তারা বলেন, স্বাধীন সংস্থা হলেও তদন্তকারী কর্মকর্তা হিসেবে তারা নানা হয়রানির শিকার হচ্ছেন। যার বলি হয়েছেন শরীফ উদ্দীন। শরীফ উদ্দীন সবশেষ পটুয়াখালীতে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রামে দায়িত্ব ছিলো তার। দক্ষ কর্মকর্তা হিসেবে শরীফ তখন ৫২ টি মামলা করেন বিভিন্ন ঘটনায়। বিশেষ করে কক্সবাজারে ভূমি অধিগ্রহণের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা উদঘাটন ও অনুসন্ধান করেছেন তিনি। এর পরপরই তাকে বদলি করে দেয়া হয় চট্টগ্রাম থেকে। দুদক কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতার সমার্থক।

এসময় দুদক সচিব বরাবর দেওয়া এক স্মারক লিপিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বলা হয়: আমরা দুর্নীতি দমন কমিশনের কর্মচারী হিসেবে দুর্নীত দমন কমিশনের ভিশন-মিশন বাস্তবায়নের জন্য দুর্নীতিবাজ নির্বিশেষে আইনের আওতায় আনার জন্য কাজ করি। যার নজীর রয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন ও তার প্রেক্ষিতে বিচার চলমান রয়েছে।

দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ৫৪(২) নং বিধিতে বলা হয়েছে- “এই বিধিমালায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোন কারণ না দর্শাইয়া কোন কর্মচারীকে নব্বই দিনের নোটিশ প্রদান করিয়া অথবা নব্বই দিনের বেতন পরিশোধ করিয়া তাহাকে চাকরি হইতে অপসারণ করিতে পারিবে।” অন্যদিকে বাংলাদেশের মহান সংবিধানের ১৩৫(২) নং অনুচ্ছেদে লেখা আছে- “অনুরূপ পদে (প্রজাতন্ত্রের অসামরিক পদে) নিযুক্ত কোন ব্যক্তিকে তাহার সম্পর্কে প্রস্তাবিত কোন ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ দান না করা পর্যন্ত তাহাকে বরখাস্ত, অপসারিত বা পদাবনবতি করা যাইবে না”।

দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকুরী) বিধিমালা, ২০০৮ এর ৫৪ বিধিটি চ্যালেঞ্জ করে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ১৪২৪/২০১১ দায়ের করা হলে বিগত ১৭-১০-২০১১খ্রি. তারিখ মাননীয় হাইকোর্ট বিভাগ দুদক চাকুরী বিধিমালার ৫৪ বিধিকে অসাংবিধানিক  হিসেবে ঘোষণা করে। উক্ত রায়ের বিপক্ষে আপীল দায়ের রলে মাননীয় আপীল আদালত ১০-১১-২০১৬খ্রি. তারিখে আপিল খারিজ করে মাননীয় হাইকোর্ট বিভাগের “৫৪ বিধি অসাংবিধানিক ঘোষণাটি বহাল রাখে। অর্থাৎ, ৫৪ বিধি অনুযায়ী দুদকের কোন কর্মচারীকে সংবিধানের ২৭/২৯/২১ ও ৪০ অনুচ্ছেদবলে প্রদত্ত মৌলিক অধিকার “আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে ব্যাখ্যা প্রদানের সুযোগ না দিয়ে কাউকে ৯০ দিনের বেতন দিয়ে স্থায়ী রাজস্ব খাতভুক্ত চাকুরী থেকে অপসারণের অবকাশ ছিলো না। কিন্তু কমিশন আপীল বিভাগের উক্ত সিদ্ধান্তের বিপরীতে ৩২/২০১৭ সিভিল রিভিশন দায়ের করলে একতরফা (রিটকারীর প্রতিনিধির অনুপস্থিতিতে) শুনানি করে গত ২৮-১১-২০২১খ্রি. তারিখে হাইকোর্টের আদেশটি স্থগিত করে এবং বিষয়টি বিজ্ঞ উচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। দুর্নীতি দমন কমিশন চাকুরী বিধিমালা ২০০৮ এর ৫৪ বিধির কার্যকারিতার বিষয়টি উক্ত আদালতে বিচারাধীন থাকাবস্থায় দুদকে ২০১৪ সালে যোগদানকৃত একজন কর্মকর্তাকে কোনরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং সে কোনরূপ অপরাধ করেছে কি-না সে বিষয়টি তাকে অবহিত না করে ১৬-০২-২০২২ খ্রি. তারিখের স্মারক নং: ৭৪৯০ মূলে ৫৪(২) বিধি প্রয়োগের মাধ্যমে উপসহকারী পরিচালক জনাব মো: শরিফ উদ্দীনকে চাকুরি থেকে অপসারণ করা হয়, যা অসাংবিধানিক, বে-আইনী ও সাধারণ আইনের আওতায় মানবাধিকার পরিপন্থী।

মো. শরিফ উদ্দীন চট্টগ্রামে দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি তার চট্টগ্রাম অফিসে কর্মরত থাকাকালীন ৫২টি মামলা দায়ের করেন। এছাড়া তিনি বিজ্ঞ আদালতের বিচারার্থে ১৫টি চার্জশিট দাখিল করেন। তিনি কক্সবাজারে ভূমি অধিগ্রহণের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা উদঘাটনসহ অনেক গুরুত্বপূর্ণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনাব শরীফ উদ্দিনের দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে সংক্ষুব্ধ পক্ষসমূহ বিভিন্ন সময়ে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। ৫৪(২) বিধি প্রয়োগের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে চাকুরী হতে অপসারণ প্রকারন্তরে দুর্নীতিবাজদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করার সমার্থক।

Reneta

এমতাবস্থায়, জনাব মোঃ শরিফ উদ্দীন, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন এর অসাংবিধানিক ও অমানবিক অপসারণ আদেশ প্রত্যাহার ও দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকুরী) বিধিমালা, ২০০৮ এর ৫৪(২) বিধি বাতিলপূর্বক কমিশনের কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের অনুরোধ জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT