চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থী শিবির থেকে এশিয়ান গেমসে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটরা দৌড়ে প্রতিযোগিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ সুদান থেকে কেনিয়ার দূরত্ব কত? গুগল বলছে এক হাজার ৬০ কিলোমিটার। গাণিতিক এই দূরত্ব আজ জীবন আর মৃত্যুকে আলাদা করেছে সাউথ সুদানবাসীকে। কেনিয়ায় তারা শরণার্থী। তবু থেমে নেই জীবন। সব কষ্টকে বুড়ো আঙুল দেখিয়ে পাঁচজন অংশ নিয়েছেন এশিয়ান গেমসে।

বিশ্বের সবচেয়ে বড় এই আঞ্চলিক প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রায় ৫ হাজার অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে অংশ নেন। আসর শুরু হয় ১৮ সেপ্টেম্বর।

কেনিয়ার শরণার্থী শিবির থেকে আছেন ইয়েচ পুর বেইল, গাই নিয়াং, পুওক ডেং, পাওলো অ্যামোটুন লোকোরো এবং উকুক উথু।

২২ বছর বয়সী ইয়েচ পুর বেইল ২০১৬ সালে অলিম্পিক গেমসে ‘রিফিউজি অলিম্পিক টিমে’র হয়ে কোর্টে নেমেছিলেন। ওই বছর প্রথমবারের মতো কোনও শরণার্থী দল অলিম্পিকে অংশ নেয়। বেইল বলছেন, সেই অভিজ্ঞতা তাকে এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হতে সাহায্য করেছে। বেইল ৮০০ মিটার হিটে চতুর্থ হয়ে সেমিফাইনালে যান। সেখানে পঞ্চম হন।

২৪ বছর বয়সী উথু এবারই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামেন। প্রথমবারই তিন হাজার মিটারের ফাইনালে পৌঁছে যান। শেষ পর্যন্ত ১২ জনের ভেতর সপ্তম স্থান দখল করেন।

অন্য তিনজন ফাইনাল রাউন্ডে পৌছাতে না পারলেও এশিয়ান গেমসের মতো আসরে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন। পাচ্ছেন নতুন করে বেঁচে থাকার সাহস।

কেনিয়ার বিশ্বরেকর্ডধারী দৌড়বিদ তেগলা রোরৌপ শরণার্থী শিবিরে প্রায় ২০ জন অ্যাথলেটের একটি দলকে প্রশিক্ষণ দেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে তিনি যোগাযোগ করে ওই পাঁচজনকে অংশ নেয়ার সুযোগ করে দেন।

ট্যাগ: এশিয়ান গেমস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত রাগে শুরু হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

পরবর্তী

আবারও অভিনয়ে ফিরছেন শাবনূর

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- শাবনূর

আবারও অভিনয়ে ফিরছেন শাবনূর

প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাবিতে আনন্দ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাবিতে আনন্দ মিছিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT