শরণার্থী সংকট নিরসনে জরুরি বৈঠকে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
ব্রাসেলসে তুর্কি নেতাদের সঙ্গে বৈঠকে শরণার্থী সংকট নিরসনের জন্য কর্মপরিকল্পনা ঠিক করা, মানব পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং বলকান রাষ্ট্রগুলোর ওপর দিয়ে শরণার্থীদের প্রবেশের পথ বন্ধ করে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
শরণার্থী সংকট নিরসনে ইইউ এর কাছে আরো ৩ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে তুরস্ক।
এরইমধ্যে শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং তাদের ইউরোপমুখী স্রোত থামাতে তুরস্ককে ৩শ’ কোটি ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইইউ। বিনিময়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে থাকার ব্যবস্থা করবে তুরস্ক।







