আন্তর্জাতিক

শরণার্থীদের সমর্থনে ‘স্ট্যাচু অব লিবার্টি’তে ব্যানার

শরণার্থীদের সমর্থনে ‘স্ট্যাচু অব লিবার্টি’তে ব্যানার

শরণার্থীদের সমর্থনে স্ট্যাচু অব লিবার্টিতে বিশাল ব্যানার টাঙানোর পর যুক্তরাষ্ট্র জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জড়িতদের খুঁজে বের করতে তদন্তে নেমেছে ন্যাশনাল পার্ক সার্ভিস পুলিশ।

এনবিসি ‘ফোর’ নিউজের কাছে পাঠানো এক মেইল বার্তায় ‘এনটিটি কলিং’ নামের একটি গোষ্ঠী এ ঘটনার দ্বায় স্বীকার করেছে। মেইল বার্তার শুরুতেই দায় স্বীকারকারীরা দাবি করেছেন: ‘আমাদের কোনো দল নেই, আমরা শুধু নিজেদের অনুভূতি গুলো সরকারকে জানাতে চেয়েছি।’

নিউইয়র্কের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার শরনার্থীদের সমর্থনে স্ট্যাচু গায়ে টাঙানো ব্যানারটি (৩ ফিট প্রস্থ ও ২০ ফিট দৈর্ঘ্যের) স্ট্যাচুর পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের নজরে আসে।

অবশ্য ব্যানার টাঙানোর এক ঘন্টার মধ্যেই পার্ক পুলিশ সেটি সরিয়ে নেয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যাম এবং মিডিয়ায় ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বিতাড়নে অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগের নতুন নীতিমালা অনুমোদনের দিনেই ঘটনাটি ঘটে। ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির প্রতি প্রতিবাদ জানাতেই এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস এর মুখপাত্র জেরি উইলস বলেন, ‘স্মৃতিসৌধে এ ধরণের ব্যানার টাঙানো যুক্তরাষ্ট্রের আইনে অপরাধ।’

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…