চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীদের দুর্দশা ভার্চুয়াল রিয়েলিটিতে

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১২:৫৫ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
বিনোদন
A A

গত কয়েক বছর ধরেই ভার্চুয়াল রিয়েলিটি এন্টারটেইনমেন্ট জনপ্রিয় হয়ে উঠছে। যখন প্রযুক্তি দুনিয়ায় ভার্চুয়াল রিয়েলিটি আলোড়ন তুলল, তখনই দুটি প্রশ্ন উঠলো- এই প্রযুক্তি কি চলচ্চিত্রে বড় কোনো পরিবর্তন আনবে? আর সেই পরিবর্তন কী হবে? প্রশ্নের উত্তর মিলেছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবে। এই প্রথম উৎসব কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল সিলেকশনে একটি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রজেক্ট রেখেছে। অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনাররিতু তৈরি করেছেন ছবিটি। সাড়ে ছয় মিনিটের এই ভিআর প্রজেক্টে শরণার্থী সমস্যা ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

পাশ্চাত্যে এখন শরণার্থী সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কিন্তু এ সমস্যা সৃষ্টির পেছনে তাদের নিজেদেরই কিছু দায় আছে। দর্শকদের শরণার্থীদের সমস্যাগুলো অনুভব করিয়ে দেয়ার উদ্দেশ্যেই এই ছবি নির্মাণ করেছেন তিনি। প্রজেক্টের নাম ‘কারনে ই আরেনা।’ হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট অর্থায়ন করেছে প্রজেক্টটিতে।

ছবিতে লাতিন আমেরিকান শরণার্থীদের দেখানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর যেই সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন, শরণার্থীরা সেই সীমান্ত দিয়ে আরিজোনা মরুভূমি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে।

আলেহান্দ্রো গনজালেস ইনাররিতু

ছবির দৃশ্য ধারণের জন্য ইনাররিতু ও লুবেস্কি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে গিয়েছিলেন। সীমান্ত দিয়ে আসতে থাকা শরণার্থীদের স্রোতকে ভিআর প্রযুক্তিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা কোণে ধারণ করেছেন তারা। ফলে মরুভূমির ধু ধু প্রান্তর, দুর্গমতা, নিরাপত্তা বাহিনীর তল্লাশি এবং শরণার্থীদের দুর্বিষহ জীবন দর্শকরা অনুভব করতে পারবেন। দর্শকদের মনে হবে তারা নিজেরাই যেন সেখানে উপস্থিত আছেন।

একটি সাক্ষাৎকারে ইনাররিতু বলেন, রাজনীতি কিংবা বক্তৃতা নয় বরং ভিন্ন কিছু করতে চেয়েছেন তিনি। শরণার্থীদের সমস্যা অনুভব না করা পর্যন্ত এই সমস্যার সমাধান সম্ভব নয়। সমস্যার সমাধান করতে হলে প্রথমে বুঝতে হবে শরণার্থীরা কেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ভয়ংকর এই পথ বেছে নিচ্ছেন। লস-অ্যাঞ্জেলেস টাইমস।

ট্যাগ: ৭০ তম কান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু কোচ আসে কোচ যায়, ফুটবলের কী হয়?

পরবর্তী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান পাচ্ছেন ৫ নির্মাতা

পরবর্তী
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাধারণ লোগো

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান পাচ্ছেন ৫ নির্মাতা

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT