চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিক রেহমান স্বীকার করেছে সে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে
সুনির্দিষ্ট কারণেই গ্রেফতার করা হয়েছে। আমরা যখন কাউকে গ্রেফতার করি তখন
কোনো না কোনো সুনির্দিষ্ট কারণেই গ্রেফতার করি। তিনি নিজেও স্বীকার
করেছেন এই ঘটনার সাথে জড়িত ছিলেন। তবে তদন্ত অবস্থায় আমি এর বেশি কিছু
বলতে চাইছি না। তদন্ত শেষ হলে শিগগিরই তার সংশ্লিষ্টতার বিষয় বের হয়ে আসবে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধনী সমাবেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে বিএনপি অনেক কথাই বলে। তারা ভোটের আগে বলে ভোট কারচুপি হয়েছে। কিন্তু নির্বাচনে জয় লাভ করলে বলে ভালো নির্বাচন হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে দুই/তিনজনের জড়িত থাকার কথা জানা গেছে। শিগগিরই এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

মন্ত্রী এদেশে আইএস জঙ্গি থাকার কথা আবারো সরাসরি নাচক করে দিয়ে বলেন, এদেশে আইএস জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই। তবে আমাদের দেশীয় জঙ্গি রয়েছে। অনেকদিন ধরেই দেশীয় জঙ্গিরা সক্রিয় ছিল। আমাদের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় তারা নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও তাদের মাথাচারা দিয়ে উঠতে দেইনি।

তিনি আরো বলেন, কত হাজার জঙ্গি সক্রিয় আছে আমাদের কাছে তার সঠিক তথ্য নেই। তবে যারা এই জঙ্গি তৎপরতার সাথে জড়িত তারা সকলেই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আসাদুজ্জামান বলেন, সাইবার ক্রাইম যাতে না হয় সেজন্য আমরা একটি ইউনিট করেছি। সেই ইউনিটে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেয়া হচ্ছে যাতে অপরাধ দমনে ইউনিটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

Reneta

কলেজ ছাত্রী তনু হত্যার বিষয়ে তিনি বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। অতিদ্রুতই এ হত্যার রহস্য উন্মোচিত হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নতুন ভবনের  উদ্বোধন করেন। পরে তিনি নবনির্মিত নাগরপুর থানা ভবনের উদ্বোধন করেন। এরপর উপজেলা মাঠে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিক রেহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT