সাংবাদিক শফিক রেহমানকে সঙ্গে নিয়েই তার ইস্কাটনের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দারা দাবি করেছেন,
তল্লাশীর সময় শফিক রেহমানের বাংলাদেশী ও ব্রিটিশ পাসপোর্ট ও কিছু দলিল দস্তাবেজ
জব্দ করা হয়েছে।
জব্দ করা কাগজপত্রের মধ্যে এক মার্কিন নাগরিকের তথ্য এবং
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গাড়ির মডেল ও
তার যুক্তরাষ্ট্রের বাসার ঠিকানা লেখা একটি ফাইল আছে।
তবে, পুলিশের কেউ আনুষ্ঠানিকভাবে কথা না বলায় দ্বিতীয় কোনো সূত্র থেকে এ তথ্যের শতভাগ সত্যতা প্রমাণ করা যায়নি।







