আপনজনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এরই মধ্যে বিভিন্ন শপিংমলগুলোতো ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন মাকের্ট থেকে পরিবারের সবার জন্য কেনাকটায় ব্যস্ত সময় পার করছেন তারা। আর ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। পোশাক থেকে শুরু করে এর সঙ্গে আনুষঙ্গিক জিনিস কিনছেন। ঈদকে উপলক্ষ বিভিন্ন শপিং মলগুলোতে বিক্রেতারা বিভিন্ন কালেকশন নিয়ে হাজির হয়েছে।
পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কেনাকাটায় মগ্ন ক্রেতারা।
বুঝে শুনে গহনা কিনতে বিভিন্ন শপিংমল গুলোতে তরুণীরা ভিড় করছে।
পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনছেন এই তরুনী।
ঈদের নতুন কালেকশনের খোঁজে পোশাক দেখছেন তরুণী।






